স্কুল ফুটবলে আবার যুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক
প্রকাশ : ০৮ জুলাই ২০১৩, ২১:৪৩
২০১১-১২ মৌসুমে ইসলামী ব্যাংকের অর্থায়নে সারা দেশে অনুষ্ঠিত হয় ইসলামী ব্যাংক স্কুল ফুটবল। সারা দেশের প্রায় ৪৮০০ স্কুলের ১ লাখ ফুটবলার অংশনেয় এই টুর্নামেন্টে। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ১০ লাখ টাকার প্রাইজমানি জিতে নারায়ণগঞ্জের ইসদাইর রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়। গত বছর বাফুফের অভ্যন্তরীণ জটিলতায় পিছু হটে ইসলামী ব্যাংক। অর্থের অভাবে মুখ থুবড়ে পরে স্কুল ফুটবল। যে কারণে ভেঙ্গে দেয়া হয় মাহফুজুর রহমান ও শেষ মোহাম্মদ আসলামের স্কুল কমিটি। তাদের যায়গায় স্কুল ফুটবল দায়িত্ব দেয়া হয় বাফুফের সহ-সভাপতি তাবিথ আউয়ালের উপর। দায়িত্ব নিয়েই আবারও স্কুল ফুটবলের সঙ্গে ইসলামী ব্যাংককে যুক্ত করছেন তাবিথ আউয়াল। আর্থিক পরিমাণও বৃদ্ধি পাচ্ছে বলে জানান বাফুফে সভাপতি।