ই-গভর্ন্যান্স ও ডিজিটাল স্বাক্ষর বিষয় কর্মশালা অনুষ্ঠিত

তথ্যপ্রযুক্তির বিস্ময়কর অগ্রগতি আমাদের জীবনযাপনকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। এখন ভার্চুয়াল জগতে বিচরণ করে প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনে নিজেকে আরও দক্ষ ও সমৃদ্ধ করা সম্ভব হচ্ছে। পাশাপাপশি ভার্চুয়াল জগতে নিজ নিজ পণ্য ও সেবার নিরাপত্তার বিষয়টিও সামনে চলে এসেছে। এ ব্যাপারে এখনই কার্যকার পদক্ষেপ নিতে হবে। না হলে ই-কমার্স, মোবাইল ব্যাংকিং, তথ্য আদন-প্রদানসহ গোপনীয় কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না হলে প্রযুক্তির সুফল নিশ্চিত করা সম্ভব হবে না। রাজধানীর আগারগাঁওয়ে বিসিসি (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল) অডিটোরিয়ামে সিসিএ (কন্ট্রোলার অব সার্টিফায়িং অথরিটি) আয়োজিত ‘ই-গভর্ন্যান্স অ্যান্ড ডিজিটাল সিগনেচার’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। আইসিটি সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান অধ্যাপক জাহিদুর রহমান। স্বাগত বক্তৃতা করেন ইলেকট্রনিক স্বাক্ষর সার্টিফিকেট প্রদানকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রক ডি ফখরুদ্দিন আহমেদ চৌধুরী। কর্মশালায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি প্রতিষ্ঠানের নির্বাহী, আইটি গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।