বাংলাদেশ থেকে যাত্রা শুরু করল ক্যাসপারস্কি ২০১৪

সর্বশেষ সংস্করণের ক্যাসপারস্কি অ্যান্টিভাইরাস ও ক্যাসপারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৪ অবমুক্ত করল কম্পিউটার নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ল্যাব। নতুন এ সংস্করণ বাংলাদেশের বাজারেই প্রথম অবমুক্ত করা হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চারশ’রও বেশি পার্টনার। অফিসএক্সট্র্যাক্টস আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাশিয়ান অ্যাম্বেসির প্রতিনিধি, আইটি ব্যাক্তিবর্গ এবং ক্যাসপারস্কি দক্ষিণ এশিয়ার চ্যানেল সেলস পরিচালক জগন্নাথ পাটনায়েক । অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন অফিসএক্সট্র্যাক্টস-এর সিইও প্রবীর সরকার।