ডেল ভস্ট্রো ৫৪৬০ ল্যাপটপ

প্রতিনিয়তই প্রযুক্তি বাজারে আসছে নতুন নতুন মডেলের ল্যাপটপ। সেই ধারাবাহিকতাতেই ডেল বাংলাদেশ সম্প্রতি দেশের বাজারে অবমুক্ত করেছে তাদের ভস্ট্রো সিরিজের ৫৪৬০ মডেলের নতুন ল্যাপটপ। পুরুত্ব ও ওজনের দিক থেকে এটি বিশ্বের অন্যতম হালকা একটি ল্যাপটপ। সাশ্রয়ী মূল্যে সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করতে ভস্ট্রো ৫৪৬০ পছন্দের শীর্ষেই থাকতে পারে। যা আছে এতে লে ডভস্ট্রো ৫৪৬০ মডেলটিতে আছে ১৪ ইঞ্চি সাইজের হাই ডেফিনেশান ওয়াইড স্ক্রিন ডিসপ্লে, যা সর্বোচ্চ ১৩৬৬ বাই ৭৬৮ রেজ্যুলেশন সমর্থন করে। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোরআই৩ এবং কোরআই৫ প্রসেসর। এর মধ্যে কোরআই৩ প্রসেসরের গতি ২.৫ গিগাহার্জ। আর কোরআই৫ প্রসেসরটির গতি ২.৬ গিগাহার্জ, যা ৩.২ গিগাহার্জ পর্যন্ত গতি অর্জনে সক্ষম। পিসির পারফরম্যান্স নিশ্চিত করতে এতে রয়েছে ৪ গিগাবাইট ডিডিআর৩ (১৬০০ বাস) র্যাম। গেমিং বা গ্রাফিক্সের কাজের জন্য রয়েছে ইন্টেল এইচডি ৪০০০ গ্রাফিক্স অথবা এনভিডিয়া জিফোর্স জিটি৬৩০এম ২ গিগাবাইট ডিডিআর৩ গ্রাফিক্স। স্টোরেজ হিসেবে রয়েছে ৫০০ গিগাবাইট হার্ডডিস্ক। এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ‘ট্রুলাইফ ডিসপ্লে’ প্রযুক্তি যা নিশ্চিত করবে ৭২০ পিক্সেল মানের ভিডিও কোয়ালিটি। পাশাপাশি ওয়েভস ম্যাক্সঅডিও ৪.০ সমর্থিত ইন্টিগ্রেটেড স্টেরিও স্পিকার এবং ডেডিকেটেড সাবউফার থাকায় পাওয়া যাবে চমত্কার মানের অডিও পারফরম্যান্স। রয়েছে ইন্টিগ্রেটেড ৭২০ পিক্সেল এইচডি ১ মেগাপিক্সেল ক্যামরা ও মাইক্রোফোন। রয়েছে ফুল সাইজ চিকলেট কিবোর্ড, মাল্টি টাচ টাচপ্যাড, কুল-টু-দ্য-টাচ অ্যালুমুনিয়াম পাম রেস্ট। এর সীমাবদ্ধতার মধ্যে রয়েছে এর ব্যাটারি লাইফ। অনেক ল্যাপটপই এখন ৫/৬ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে, সেখানে ৩ সেলের ব্যটারি দিয়ে এটি ব্যাকআপ দেয় ৩ থেকে ৪ ঘণ্টা। এ ছাড়া প্রচলিত সব ল্যাপটপের অন্যান্য ফিচারও রয়েছে এতে। ডিজাইন ও অন্যান্য স্লিক ব্রাশড গ্রাফাইট সিলভার অ্যালুমিনিয়াম চেসিসের ডেল ভস্ট্রো ৫৪৬০ ল্যাপটপটি ডেলের অন্যান্য ল্যাপটপের মতোই সকলের নজর কাড়তে সক্ষম। বাড়তি সুবিধা হিসেবে এতে যুক্ত করা হয়েছে অ্যান্টি থেফট ও আইডেন্টিটি প্রোটেকশন টেকনোলজি। ফলে এতে আপনার তথ্যের নিরাপত্তা নিয়েও চিন্তা নেই। রাজধানী ঢাকার বড় বড় আইটি মার্কেটগুলোতে পাওয়া যাচ্ছে ডেলের নতুন এই সংযোজন। এর মূল্য রাখা হয়েছে ৫৩,৫০০ টাকা।