জাতীয় ফুটবল দলের অনুশীলন ম্যাচ আজ

প্রশিক্ষণরত প্রাথমিক বাংলাদেশ ফুটবল দল অনুশীলন ম্যাচ খেলবে আজ। প্রতিপক্ষ পেশাদার ফুটবল লিগের অফিস দল বিজেএমসি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকাল পাঁচটায় খেলা শুরু হবে। প্রায় দুই সপ্তাহ হয়ে গেল প্রাথমিক দল অনুশীলন করছে। কতটা উন্নতি হলো তা দেখার একটা ছোট সুযোগই বটে। তবে খেলোয়াড়রা চাইছে কোচের চোখে পড়তে। কারণ ভালো করতে পারলে চূড়ান্ত দলে থাকার সুযোগ মিলবে। বিজেএমসি ভুটানের কিংস কাপ ফুটবলে খেলতে যাবে। তার আগে দলটা কেমন হয়েছে আজ জাতীয় দলের সাথে প্রস্তুতি ম্যাচেও সেটা দেখার সুযোগ পাচ্ছেন বিজেএমসির কোচ জাকারিয়া বাবু।