স্বরূপকাঠিতে উত্তর জগন্নাথকাঠি ও দেবীদাসকাঠি চ্যাম্পিয়ন
স্বরূপকাঠি (পিরোজপুর ) সংবাদদাতা
প্রকাশ : ১০ জুলাই ২০১৩, ২১:৪৭
স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুননেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে উত্তর জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবীদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গত মঙ্গলবার কলেজিয়েট একাডেমি মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল ফাইনালে উত্তর জগন্নাথকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বালিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা ফজিলাতুননেসা মুজিব গোল্ডকাপ ফুটবল ফাইনালে দেবীদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে বালিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলাম।