ওসিএতে আরো একজন বাংলাদেশি

অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) অ্যাথলেট কমিটির সদস্য মনোনীত হয়েছেন বাফুফের মহিলা ফুটবল কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ওসিএ’র নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৬-২৪ আগস্ট চীনের নানজিংয়ে এশিয়ান ইউথ গেমস অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে মাহফুজাকে। এর আগেও ওসিএ’র সভাপতির উপদেষ্টা ছিলেন বাংলাদেশের প্রয়াত সংগঠক জাফর ইমাম। এখন ওসিএ’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব শাহেদ রেজা। তবে কোনো মহিলা ক্রীড়া সংগঠক এবারই প্রথম দায়িত্ব পেলেন ওসিএতে।