আরও পরিশ্রমী বায়ার্নকে চান গার্দিওলা
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২১:৫৫
স্বপ্নের মতো একটি ক্লাবকে কোচিং করানোর সুযোগ পেয়েছেন পেপ গার্দিওলা। গত মৌসুমে ট্রেবল জয় করা দলের কোচিংয়ের দায়িত্ব পাওয়া যে কোন কোচের জন্যই ভাগ্যের ব্যাপার। তবে, গার্দিওলা মনে করছেন, গত মৌসুমের মতো এবারও সাফল্য ধরে রাখতে পরিশ্রমের কোন ব্যতিক্রম নেই বায়ার্ন মিউনিখের, ‘এটা আমাদের জন্য মোটেও কোন সহজ ব্যাপার হবে না। তবে, গত দুই সপ্তাহ ধরে আমরা একসাথে আছি, বেশ পরিশ্রম করছি। আর আশার ব্যাপার হল দলের মধ্যে কোন ইনজুরি সমস্যা নেই।’ ভাল পারফরম্যান্স থাকলেও দলে এখনও উন্নতির অনেক সুযোগ আছে বলে মানছেন গার্দিওলা, ‘আমাদের মাঝে এখনও কিছু সমস্যা আছে। আর এমন হওয়াটাই স্বাভাবিক। আমরা একটার পর একটা সমস্যা সমাধানের চেষ্টা করছি।