মহানগরী রেটিং দাবা সোমবার শুরু
প্রকাশ : ১১ জুলাই ২০১৩, ২২:০৭
মহানগরী রেটিং দাবা ১৫ জুলাই সোমবার বেলা ৩টা হতে দাবা কক্ষে শুরু হবে। ২১০০ এর নীচে রেটিং এবং রেটিংবিহীন দাবা খেলোয়াড়রা এ ইভেন্টে অংশ নিতে পারবেন। অংশগ্রহণে আগ্রহী দাবাড়ুদের রবিবারের মধ্যে ফেডারেশন অফিসে একশ’ টাকা এন্ট্রি ফিসহ নাম জমা দিতে বলা হয়েছে। রেজিস্ট্রেশনবিহীন খেলোয়াড় হলে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং শীর্ষস্থান প্রাপ্ত ১৬ জন খেলোয়াড় ৩৯তম জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর পক্ষে অংশগ্রহণের সুযোগ পাবেন।