আত্মবিশ্লেষণ

আপনি কতটা সামাজিক?

মানুষ সামাজিক জীব। সমাজের অভ্যন্তরেই তার জন্ম। সামাজিক পরিবেশেই সে বেড়ে উঠে। তার কর্ম, পেশা ও আচার-আচরণ সামাজিক পরিমণ্ডলেই সম্পন্ন হয়। আবার প্রতিটা সমাজেই রয়েছে নিয়ম, প্রথা ও বিশ্বাস। বিভিন্ন সময় বা উপলক্ষে আমরা সমাবেতভাবে প্রথাগুলো পালন করি। এভাবেই আমরা সামাজিক রেওয়াজ, রীতি, মূল্যবোধ সম্পর্কে ধারণা অর্জন করি। সমাজের এই রীতিনীতি মেনে চলাই হচ্ছে সামাজিকতা। তাই এবার একটু নিজে যাচাই করে নিন, আপনি কতটা সামাজিক, তার জন্য নিচের প্রশ্নগুলোর উত্তর দিন এবং ফলাফলটি দেখে নিন। ১. মানুষের সাথে কথা এবং চলাফেরায়— ক. প্রত্যেককে সমানভাবে সম্মান দেন। খ. অপরকে সব সময় সম্মান দেওয়ার প্রয়োজন মনে করেন না। গ. অন্যকে অপমান করে আনন্দ পান। ২. কোনো কাজে যাচ্ছেন, পথে বন্ধু অথবা পরিচিত জনের সাথে দেখা হলে আপনি তখন— ক. না দেখার ভান করেন। খ. ব্যস্ততার কথা বলে এড়িয়ে যান। গ. তার সঙ্গে কিছুটা সময় কাটাবেন। ৩. মহল্লার কোনো অনুষ্ঠানে অর্থ সহযোগিতার ক্ষেত্রে আপনি— ক. সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন। খ. উলটো কথা শুনিয়ে যান। গ. বিভিন্ন অজুহাত দেখান। ৪. ছুটির দিন অথবা কোনো উত্সবের দিন আপনি— ক. অফিসে জমানো কাজ নিয়ে ব্যস্ত থাকেন। খ. পরিচিতদের সাথে যোগাযোগ করেন। গ. মোবাইল ফোন বন্ধ রাখেন। ৫. যেকোনো অনুষ্ঠানে বা আড্ডায় আপনি— ক. সবার সাথে খুব সহজেই মিশে যান। খ. শুধু আনুষ্ঠানিকতাটুকু মেনে চলেন। গ. চুপচাপ বসে থাকেন। ৬. গভীর রাতে হঠাত্ শুনলেন, পাশের ফ্ল্যাটে বা বাসার কেউ অসুস্থ। আপনি তখন— ক. সহযোগিতার হাত বাড়িয়ে দেন। খ. বিষয়টি না জানার ভান করবেন। গ. অন্য কাউকে বলবেন সাহায্য করতে। ৭. ব্যক্তিগত কোনো কারণে আপনার মন খুব খারাপ। ঠিক ওই মুহূর্তে বাসায় আপনার সাথে কেউ দেখা করতে এলে আপনি— ক. দুর্ব্যবহার করেন । খ. স্বাভাবিকভাবে তাকে অভ্যর্থনা জানান। গ. কাজে ব্যস্ত আছেন বলে এড়িয়ে যান। ৮. কর্মক্ষেত্রে সফল হওয়ার জন্য সিদ্ধান্ত নিতে আপনি— ক. সবার ভালোমন্দ চিন্তা করেন না। খ. শুধু নিজের কথা ভাবেন না। গ. সবার ভালোমন্দ নিয়ে ভাবেন। ৯. পথ চলতে গিয়ে দেখলেন, দুর্ঘটনা ঘটেছে। আপনি তখন— ক. বিপদ এড়াতে সরে পড়েন । খ. তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। গ. অন্য কাউকে বলবেন সাহায্য করতে। ১০. পড়াশোনা অথবা কর্মক্ষেত্রে আপনি— ক. প্রয়োজন ছাড়া অন্য কারও সাথে কথা বলেন না । খ. একদম কথা বলেন না । গ. পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী কথা বলেন। ফলাফল ০-১০ :আপনি আত্মকেন্দ্রিক। আপনার মাঝে সামাজিকতার চরম ঘাটতি রয়েছে। আপনি সব সময় নিজেকে গুটিয়ে রাখেন। সুতরাং নিজের স্বভাবকে প্রাধান্য না দিয়ে নিজেকে পরিবর্তনের চেষ্টা করুন। ১১-২০ :যদিও আপনার সমাজের প্রতি আকর্ষণ রয়েছে, কিন্তু আপনি এখনও পুরোপুরি সামাজিক মানুষ হতে পারেননি। আপনাকে উপলব্ধি করতে হবে সামাজিকতা শুধু সমাজ ও দেশের জন্য নয়, নিজের জন্যও অপরিহার্য। ২১-৩০ :আপনি যথেষ্ট সামাজিক। পরিবার ও সমাজের আপনি গর্ব। এই গুণ ধরে রাখতে পারলে সব ক্ষেত্রে শুধু প্রশংসিতই হবেন না, সফলও হবেন, এমনকি অন্যরাও আপনাকে দেখে নিজেকে সংশোধন করার সুযোগ পাবে। আপনার স্কোর ক খ গ ১. ৩ ২ ১ ২. ১ ২ ৩ ৩. ৩ ১ ২ ৪. ২ ৩ ১ ৫. ৩ ২ ১ ৬. ৩ ১ ২ ৭. ১ ৩ ২ ৮. ২ ১ ৩ ৯. ১ ৩ ২ ১০. ২ ১ ৩