মানবসেবার ব্রত নিয়ে
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ১৭:০৮
একটি সময় ছিল যখন চিকিত্সকদের অনুমান করেই ওষুধ লিখতে হতো কিন্তু এখন উন্নত প্রযুক্তির বদৌলতে চিকিত্সকগণ পরীক্ষা-নিরীক্ষা ব্যতীত মূল চিকিত্সা শুরুই করেন না। ফলে আর বলার অপেক্ষা রাখে না যে, প্যাথলজিক্যাল টেস্ট বা ডায়ালাইসিসের উপর সুস্থতা তথা উন্নত চিকিত্সা কতখানি নির্ভরশীল। আর এই প্যাথলজিক্যাল টেস্টগুলো যারা করে থাকেন, তাদেরকে বলা হয় মেডিকেল টেকনোলজিস্ট। যারা চিকিত্সকদের পাশাপাশি ল্যাবে বসে রোগ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তাই দিন দিন হাসপাতাল- ক্লিনিকের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দক্ষ টেকনোলজিস্টদের চাহিদা এবং তাদের পারিশ্রমিকও। পাশাপাশি এই পেশায় রয়েছে সম্মান এবং চিকিত্সার মতো গুরুত্বপূর্ণ মানব সেবায় নিয়োজিত হওয়ার মতো সুযোগ। উন্নত বিশ্বে দক্ষ মেডিকেল টেকনোলজিস্টদের ব্যাপক চাহিদা থাকায় একটু চেষ্টা করলেই এশিয়া এমনকি ইউরোপের বিভিন্ন দেশে আকর্ষণীয় বেতনে জব পাওয়া যায়। জনকল্যাণমুখী এই সেক্টর থেকে দেশেও আলোকিত ক্যারিয়ার গড়ার সুযোগ পাচ্ছে হাজার হাজার শিক্ষার্থী এবং উন্নত চিকিত্সা সেবা পাচ্ছে লক্ষ লক্ষ অসুস্থ মানুষ। সেই সাথে উপকৃত হচ্ছে দেশের স্বাস্থ্য সেবা খাত। মেডিকেল টেকনোলজির বিভিন্ন পদে দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এখনও ১৩০০০ পদ শূন্য আছে। সরকারও এ বিষয়ে প্রশিক্ষণ ও চাকরি প্রদানের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে হু (ডব্লিউএইচও)-এর পরিসংখ্যান মতে বাংলাদেশের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে ৩,২০,০০০ জনেরও বেশি বিভিন্ন দক্ষ টেকনোলজিস্টের প্রয়োজন রয়েছে। কিন্তু আছে মাত্র ১৫,০০০ জনেরও কম। বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কিছু ইনস্টিটিউট এই খাতে বিভিন্ন মেয়াদে সার্টিফিকেট, ডিপ্লোমা ও ডিগ্রি পর্যায়ের বিভিন্ন কোর্স পরিচালনা করছে। তারমধ্যে ঢাকার মিরপুরে অবস্থিত স্পার্ক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি একটি আদর্শ ও উন্নত মেডিকেল টেকনোলজি ইনস্টিটিউট। যার কলেজ কোড :৫০২৫৬। যেখানে মানসম্পন্ন শিক্ষক, কারিকুলাম, আধুনিক শিক্ষা উপকরণ, উন্নত ল্যাব, লাইব্রেরি ইত্যাদির সমন্বয়ে পড়ানো হচ্ছে ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজি ও ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনোলজি এবং সার্টিফিকেট ইন প্যারামেডিকেল ও সার্টিফিকেট ইন ল্যাবরেটরি টেকনোলজি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন মেডিক্যাল অ্যাসিস্টেন্ট (ম্যাট) কোর্স। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায় :৪৪ চিড়িয়াখানা রোড, মিরপুর ১, ঢাকা; ফোন :০১৭১১১৪৬৭৫৪ ও ০১৭১৫১৫৪৮৫২। স্পার্ক ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি ২০০৬ সাল থেকে গুরুত্বপূর্ণ এসব সার্টিফিকেট কোর্স পরিচালনা করছে উপযুক্ত পরিবেশ তথা মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে। শুরু থেকেই বোর্ড ফাইনাল পরীক্ষায় শীর্ষ ফলাফল করছে এই প্রতিষ্ঠান। ডিপ্লোমা ইন মেডিক্যাল অ্যাসিস্টেন্ট (ম্যাট) কোর্সের সর্বশেষ পরীক্ষায় সারা দেশের মধ্যে ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে স্পার্কের শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনোলজির বিগত ফাইনাল পরীক্ষায়ও বোর্ডে সেরা ফলাফল করেছে তারা। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী কর্তৃক হাতে কলমের বাস্তবভিত্তিক পাঠদান এবং দক্ষ ব্যবস্থাপনার প্রেক্ষিতেই এই সাফল্য এসেছে বলে কর্তৃপক্ষের অভিমত। এখানে সিলেবাস অনুযায়ী নিয়মিত পাঠদান, পরীক্ষা গ্রহণ প্র্যাক্টিক্যাল ক্লাস ও অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের কাউন্সিলিংয়ের মাধ্যমে অধিকতর মনোযোগী করে গড়ে তোলাসহ পড়াশোনা শেষে শিক্ষার্থীদের চাকরির বিষয়ে সহযোগিতা করা হয়। এর প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আকরাম হোসেন বলেন, ‘অভিজ্ঞ শিক্ষকমন্ডলী ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার মধ্য দিয়ে সীমিত ব্যয়ে গুণগত মানের শিক্ষা দান ও দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট তৈরির লক্ষ্যে কাজ করছি আমরা। আমাদের মূল বিশেষত্ব হচ্ছে, এই সেক্টরের শীর্ষ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ পায় আমাদের শিক্ষার্থীরা।’