এইচএসসি’র ব্যবসায় নীতি ও প্রয়োগ
মো: কবির হোসেন (সুজন),প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা
প্রকাশ : ১২ জুলাই ২০১৩, ১৭:১২
অধ্যায়ের পাঠদান শেষে কতিপয় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর তৈরী
প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের দ্বিতীয়পত্রে ব্যাংকিং অংশে কেন্দ্রীয় ব্যাংক অধ্যায় পাঠদান শেষে তোমাদের সুবিধার্থে কতিপয় জ্ঞানমূলক প্রশ্ন বের করা হল। এই সব জ্ঞানমূলক প্রশ্ন থেকে আমরা কিছু প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নে এবং তথ্যবহুল বিশ্লেষণাত্নক কিছু জ্ঞানমূলক প্রশ্ন থেকে উদ্দীপক এবং উদ্দীপক থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন এবং এইসব প্রশ্নের জ্ঞানমূলক উত্তর এবং অধ্যায়ের পঠিত জ্ঞান থেকে জ্ঞান স্তরের পরবর্তী স্তরসমূহের বিশ্লেষণ জানতে পারব। উদাহরণ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কী ? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক এই জ্ঞানমূলক প্রশ্নকে অনুধাবন করতে চাইলে হবে, কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বুঝায় ? আবার এই কেন্দ্রীয় ব্যাংকের জ্ঞানমূলক উত্তর দিয়ে একটি পূর্ণাঙ্গ উদ্দীপক তৈরী করা যাবে। তার মানে দাঁড়ালো জ্ঞানমূলক প্রশ্ন সকল প্রশ্ন এবং ঘটনার কেন্দ্র বিন্দু। আর তাই নিম্নোক্ত জ্ঞানমূলক প্রশ্নসমূহ তোমাদের জন্য উপস্থাপন করা হল । এর থেকে পরবর্তীতে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে আমরা উদ্দীপক তৈরী করার চেষ্টা করব।
০১। কোন ব্যাংককে সকল দেশেই অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসাবে গন্য করে থাকে ?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংককে সকল দেশেই অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসাবে গন্য করে থাকে।
০২। কোন ব্যাংককে সকল ব্যাংকের মুরব্বী বলা হয়
উত্তর: কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের মুরব্বী বলা হয়।
০৩। পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কী ?
উত্তর: পৃথিবীর প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম দি রিকস ব্যাংক অব সুইডেন।
০৪। দি রিকস্ ব্যাংক অব সুইডেন কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: দি রিকস্ ব্যাংক অব সুইডেন ১৬৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
০৫। বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
উত্তর: বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ কেন্দ্রীয় ব্যাংক হলো ব্যাংক অব্ ইংল্যান্ড।
০৬। ব্যাংক অব্ ইংল্যান্ড কত সালে প্রতিষ্ঠা লাভ করে ?
উত্তর: ব্যাংক অব্ ইংল্যান্ড ১৬৯৪ সালে প্রতিষ্ঠা লাভ করে।
০৭। কোনটিকে Mother of Central Bank বলা হয় ?
উত্তর: Bank of England কে Mother of Central Bank বলা হয়।
০৮. ফেডারেল রিজার্ভ সিস্টেম কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক ?
উত্তর: ফেডারেল রিজার্ভ সিস্টেম মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক।
০৯. ফেডারেল রিজার্ভ সিস্টেম কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: ফেডারেল রিজার্ভ সিস্টেম ১৯১৩ সালে প্রতিষ্ঠিত হয়।