বাংলা দ্বিতীয়পত্রের ‘ভাষা’ অধ্যায় নিয়ে আলোচনা

সুপ্রিয় শিক্ষার্থী,আজকে তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের ‘ভাষা’ অধ্যায় নিয়ে আলোচনা করা হল। ভাষা ১। মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ ধ্বনিসমষ্টিকে কী বলে? ক) শব্দ খ) বাক্য গ) পদ ঘ) ভাষা ২। ভাষার প্রাণ কোনটি? ক)ধ্বনি খ) বর্ণ গ) শব্দ ঘ) বাক্য ৩।“মনের ভাব-প্রকাশের জন্য,বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন,কোন বিশেষ জনসমাজে ব্যবহূত,স্বতন্ত্রভাবে অবস্থিত,তথা বাক্যে প্রযুক্ত,শব্দসমষ্টিকে ভাষা বলে। উক্তিটি কার? ক) ডঃ মুহম্মদ শহীদুল্লাহ খ) ডঃ হুমায়ুন আজাদ গ) ডঃ আব্দুল হাই ঘ) ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায় ৪। ভাষার রূপভেদ দেখা যায় কী ভেদে? ক) স্থান ও কাল খ) স্থান ও পরিবেশ গ) পরিবেশ ও কাল শব্দ ঘ) স্থান,কাল ও পরিবেশ ৫। ধ্বনি সৃষ্টি হয় কীসের সাহায্যে? ক) আওয়াজের মাধ্যমে খ) বাকযন্ত্রের সাহায্যে গ) অর্থের ধারাবাহিকতায় ঘ) শব্দের মিলনে ৬। একাধিক শব্দের সমন্বয়ে অথের্র ধারাবাহিকতায় তৈরি হয় ক) শব্দ খ) বাক্য গ) পদ ঘ) ভাষা ৭। ম্যান্ডারিন কোন দেশের মানুষের ভাষা? ক) ভারত খ) চীন গ) ফ্রান্স ঘ) ইংল্যান্ড ৮। গারো জনগোষ্ঠী কোন ভাষায় কথা বলে? ক) চাংমা খ) ইংরেজি গ) আচিক ঘ) ম্যান্ডারিন ৯। পরিবর্তনশীলতার কারণে ভাষাকে কিসের সাথে তুলনা করা হয়? ক)সুমুদ্র খ) আগুন গ) বাতাস ঘ) প্রবাহমান নদী ১০। ভাষা স্থির হয়ে গেলে তা কিসে পরিণত হয়? ক)প্রবাহমানভাষাখ)মাতৃভাষাগ) রাষ্ট্রভাষা ঘ)মৃতভাষা ১১। পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত? ক) প্রায় আড়াই হাজার খ) প্রায় সাড়ে তিন হাজার গ) প্রায় তিন হাজার ঘ) প্রায় চার হাজার ১২। চাকমা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা কোনটি? ক) চাংমা খ)ইংরেজি গ)আচিক ঘ)ম্যান্ডারিন ১৩। মায়ানমারের রাখাইন রাজ্যের মানুষ কোন ভাষায় কথা বলে? ক) চাংমা খ)হিন্দি গ)আচিক ঘ)বাংলা ১৪। পৃথিবীর কত কোটি লোকের মুখের ভাষা বাংলা? ক) প্রায় চব্বিশ কোটি খ) প্রায় ছাব্বিশ কোটি গ) প্রায় ত্রিশ কোটি ঘ) প্রায় চল্লিশ কোটি ১৫। মাতৃভাষার বিবেচনায় সারাবিশ্বে বাংলা ভাষার স্থান কত? উত্তরঃ ১।ঘ ২।ক ৩।ঘ ৪।ঘ ৫।খ ৬।খ ৭।খ ৮।গ ৯।ঘ ১০।ঘ ১১।খ ১২।ক ১৩।ঘ ১৪।গ ১৫।খ