নবম-দশম শ্রেণির বাংলা

দু’জন বীরশ্রেষ্ঠ এই রচনাটিতে ১৯৭১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালের নেতৃত্বে হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ এবং তার মহান ত্যাগের কথা স্মরণ করা হয়েছে। শত্রুর গোলার আঘাতে নিজে মৃত্যুবরণ করে সহযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন তিনি। শহিদ মোস্তফা কামাল আমাদের অকুতোভয় বীরশ্রেষ্ঠ। ক) ইপিআর কী? খ) বাংলাদেশে কেন মুক্তিযুদ্ধ হয়? ব্যাখ্যা করো। গ) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সাথে দু’জন বীরশ্রেষ্ঠ’ সংকলনে কার সাথে সাদৃশ্য রয়েছে? তুলে ধরো। ঘ) ‘তাদের জন্য আমাদের চক্ষুুু জুড়ে অশ্রু আর হূদয় জুড়ে স্ফীত অহংকার’ — উক্তিটি উদ্দীপক ও ‘দু’জন বীরশ্রেষ্ঠ’ সংকলন অবলম্বনে বিশ্লেষণ করো। উত্তর: ক ইপিআর হলো ইস্ট পাকিস্তান রাইফেলস। উত্তর : খ পাকিস্তানি শাসকদের সীমাহীন অন্যায়, অত্যাচার আর আচরণের স্থায়ী সমাধানের লক্ষ্যে এ দেশে মুক্তিযুদ্ধ হয়। ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানি তথা আমাদেরকে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে পদদলিত করতে থাকে। তাদের অন্যায়ে এ দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে; লুট হয়ে যেতে থাকে এ দেশের সব প্রাপ্য ও ন্যায্য অধিকার। তাদের নির্মম নিপীড়ন, বৈষম্য, দস্যুতা, সম্পদ পাচারের সীমাহীন দৌরাত্ম্য থেকে চিরমুক্তি লাভের জন্য বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়। উত্তর:গ উদ্দীপকের শহিদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের সাথে ‘দু’জন বীরশ্রেষ্ঠ’ সংকলনের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রবের সাদৃশ্য রয়েছে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন বিপন্ন করেছেন; কিন্তু পিছু হটেননি। দেশমাতৃকার জন্য তিনি জীবন দান করে প্রমাণ করেছেন এ দেশের সন্তানেরা এ দেশকে কত ভালোবাসে! তাঁর এ সাহসী মনোভাবের পরিচয় আমরা মুন্সী আব্দুর রব চরিত্রটির মধ্যে খুঁজে পাই—তিনিও দেশের জন্য জীবন উত্সর্গ করেছেন। মুন্সী আব্দুর রব ১৯৭১ সালে স্থলযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বুড়িঘাট এলাকার চিংড়িখালের যুদ্ধে শহিদ হন। তিনি একটি মাত্র মেশিনগান নিয়ে যুদ্ধ করছিলেন অথচ পাকিস্তানিদের ভারী অস্ত্র ছিল; পাকিস্তানিদের সেই ভারী অস্ত্রের গোলা ধেয়ে আসছিল তাঁর দিকে। তবু তিনি পিছু হটলেন না। বাংলার মাটিকে তিনি রক্তে রঞ্জিত করলেন; মা-মাটিকে ভালোবেসে তিনি শহিদ হলেন। উদ্দীপকের মোস্তফা কামালও শত্রুর গোলার আঘাতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মারা যান। দেশের প্রতি গভীর শ্রদ্ধাবোধ ও ইতিবাচক মনোভাবের জন্যই আমরা উভয় চরিত্রের মধ্যে প্রগাঢ় দেশপ্রেম ও নিবিড় শ্রদ্ধাবোধের সাদৃশ্য খুঁজে পাই। ঘ-এর উত্তর আগামীকাল