রাজশাহীতে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত

রাজশাহীর মোহনপুর উপজেলার মেডিকেল মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

মোহনপুর থানার ওসি আবুল হোসেন এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এতে আরো দুইজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

 

ইত্তেফাক/এএম