এইচএসসি’র ব্যবসায় নীতি ও প্রয়োগ
মো: কবির হোসেন (সুজন),প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ নিকুঞ্জ মডেল কলেজ, খিলক্ষেত, ঢাকা
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২০:০৯
অধ্যায়ের পাঠদান শেষে কতিপয় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর তৈরী
প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ ব্যবসায় নীতি ও প্রয়োগ বিষয়ের দ্বিতীয়পত্রে ব্যাংকিং অংশে কেন্দ্রীয় ব্যাংক অধ্যায় পাঠদান শেষে তোমাদের সুবিধার্থে কতিপয় জ্ঞানমূলক প্রশ্ন বের করা হল। এই সব জ্ঞানমূলক প্রশ্ন থেকে আমরা কিছু প্রশ্ন অনুধাবনমূলক প্রশ্নে এবং তথ্যবহুল বিশ্লেষণাত্নক কিছু জ্ঞানমূলক প্রশ্ন থেকে উদ্দীপক এবং উদ্দীপক থেকে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের প্রশ্ন এবং এইসব প্রশ্নের জ্ঞানমূলক উত্তর এবং অধ্যায়ের পঠিত জ্ঞান থেকে জ্ঞান স্তরের পরবর্তী স্তরসমূহের বিশ্লেষণ জানতে পারব। উদাহরণ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কী ? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক এই জ্ঞানমূলক প্রশ্নকে অনুধাবন করতে চাইলে হবে, কেন্দ্রীয় ব্যাংক বলতে কি বুঝায় ? আবার এই কেন্দ্রীয় ব্যাংকের জ্ঞানমূলক উত্তর দিয়ে একটি পূর্ণাঙ্গ উদ্দীপক তৈরী করা যাবে। তার মানে দাঁড়ালো জ্ঞানমূলক প্রশ্ন সকল প্রশ্ন এবং ঘটনার কেন্দ্র বিন্দু। আর তাই নিম্নোক্ত জ্ঞানমূলক প্রশ্নসমূহ তোমাদের জন্য উপস্থাপন করা হল । এর থেকে পরবর্তীতে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে আমরা উদ্দীপক তৈরী করার চেষ্টা করব।
১০. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী ?
উত্তর: বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম বাংলাদেশ ব্যাংক।
১১. বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর: বাংলাদেশ ব্যাংক ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
১২. কেন্দ্রীয় ব্যাংক কী ?
উত্তর: যে একক ব্যাংক দেশের জনগণের অর্থনৈতিক কল্যান সাধনের লক্ষ্যে নোট ও মুদ্রার প্রচলন, মুদ্রামান সংরক্ষণ, দেশের সামগ্রিক ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আর্থিক ও ব্যাংকিং খাতের নেতৃত্ব প্রদানের লড়্গ্যে সরকারী নিয়ন্ত্রণে গঠিত হয় তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে।
১৩. প্রত্যেক দেশের নোট ও মুদ্রার প্রচলনের দায়িত্ব কার ?
উত্তর: প্রত্যেক দেশের নোট ও মুদ্রার প্রচলনের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের।
১৪. প্রত্যেক দেশে কয়টি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে ?
উত্তর: প্রত্যেক দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে।
১৫. কত সালের আইন অনুযায়ী প্রত্যেক দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকার বিধান করা হয়েছে ?
উত্তর: ১৯২০ সালের ব্রাজিলে অনুষ্ঠিত আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনে প্রত্যেক দেশে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকার বিধান রাখা হয়েছে।
১৬. কোন ব্যাংকে অন্য কোন ব্যাংকের সাথে প্রতিযোগীতা করতে হয় না ?
উত্তর: কেন্দ্রীয় ব্যাংকে অন্য কোন ব্যাংকের সাথে প্রতিযোগিতা করতে হয় না।
১৭. অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা কোন ব্যাংকের উদ্দেশ্য ?
উত্তর: অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য।