কালীগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নারী নিহত

লামনিরহাটের কালীগঞ্জ উপজেলার মেডিকেল মোড়ে ট্রাকচাপায়  রোকেয়া বেগম  (৫২) নামে এক নারী নিহত হয়েছেন।

 

কালীগঞ্জ থানার অফিসার ইননচার্জ আরজু মো. সাজ্জাদ  জানান, সোমবার ভোর ৬টার দিকে কালীগঞ্জ উপজেলার  মেডিকেল মোড় এলাকায় বুড়িমারিগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে প্রবেশ করে। এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা রোকেয়া বেগম  (৫২) নিহত ও তার মেয়ে  লাবনী বেগম (১৭) আহত হন।

আরো পড়ুন : মধ্য বাড্ডায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর আত্মহত্যা

তিনি আরো জানান,  উপস্থিত লোকজন ট্রাকচালক মো. আশরাফুল ইসলাম (২৮) ও হেলাপার পাপেল মিয়াকে (২৪)  আটক করে থানা সোপর্দ  করেছে।  তাদের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার তারাপুনিয়া গঙ্গারাম গ্রামে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।

 

ইত্তেফাক/ইউবি