অ্যাশেজ দেখতে যাবেন রাণী দ্বিতীয় এলিজাবেথ
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২২:৪৫
রাণী দ্বিতীয় এলিজাবেথ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার চলমান অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন খেলা দেখতে মাঠে যাবেন। আগামী বৃহস্পতিবার লর্ডসে টেস্টটি শুরু হবে। রাণী এলিজাবেথ মাঠে খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিতও হবেন। এরপর দুই দলের কর্মকর্তাদের সাথে সাক্ষাতের পর কিছু সময় খেলা উপভোগ করবেন তিনি। সর্বশেষ ২০০৯ সালের জুলাই মাসে লর্ডসে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচে উপস্থিত ছিলেন রাণী।