টি-টোয়েন্টি
বোলারদের শীর্ষ দশে সাকিব-রাজ্জাক
প্রকাশ : ১৩ জুলাই ২০১৩, ২২:৪৬
টি-টোয়েন্টি বোলারদের শীর্ষ দশে উঠে এলেন দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাক। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসানের অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও চতুর্থ।
৬৬০ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে আছেন স্পিনার রাজ্জাক। আর ৬৬৮ রেটিং নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছেন সাকিব আল হাসান। বোলারদের শীর্ষস্থানটি ধরে রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিন। তার রেটিং ৭৭৮। সাকিবের আগের দুটি অবস্থানে আছেন সাঈদ আজমল ও অজন্থা মেন্ডিস। টি-টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের মধ্যে এর পরে আছেন পেসার মাশরাফি বিন মুর্তজা। তার অবস্থান ৪৮তম স্থানে।