দায়িত্ব নিল হকি ফেডারেশনের নতুন কমিটি

বাংলাদেশ হকি ফেডারেশনের নবনির্বাচিত কমিটি গতকাল দায়িত্ব নিয়েছে। সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ গতকাল দুপুরে ফেডারেশন গিয়ে কাজ শুরু করে জানান যে, তিনি এখন ক্লাবগুলোকে নিয়ে খেলোয়াড়দের দলবদলের ব্যবস্থা করবেন। যদিও এটি একটি কঠিন কাজ, তারপরও তিনি ক্লাবগুলোকে দলবদলে অংশগ্রহণ করতে আহবান জানাবেন।