রাণীশংকৈলে ভ্রাম্যমাণ আদালতে ৪টি প্রতিষ্ঠানে জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ৪টি দোকানে অর্থ জরিমানা করেন। সেগুলো হলো- ফাল্গুনী সুইটস, উদয় মিষ্টান্ন ভাণ্ডার, বাসেদ হোটেল ও বাবুল কনফেকশনারী। 

মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা, খাদ্যে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ব্যবহারসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন  ধারায় এ জরিমানা করা হয়। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমি আফরিদার নের্তৃত্বে এ আদালত পরিচালিত হয়। এ সময় সঙ্গে ছিলেন সহোযোগী স্যাানিটারি ইন্সপেক্টর জাহেদুল ইসলাম ও এ এস আই আমজাদ হোসেন।

আরো পড়ুন: এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় প্রধানমন্ত্রীর অনুদান

ইত্তেফাক/এমআই