বগুড়া নার্সিং কলেজের শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধার কণ্ঠে শুনলো রণাঙ্গনের বীরত্ব গাঁথা। সোমবার সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসন এবং বিশ্বসাহিত্য কেন্দ্র বগুড়া’র যৌথ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক কর্মসূচি ‘মুক্তিযুদ্ধের গল্প শোন’ অনুষ্ঠানের ১২তম আয়োজন অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের গল্প শোনান, মুক্তিযোদ্ধা টি এম মুসা পেস্তা। পিনপতন নীরবতায় শিক্ষার্থীরা শোনেন মুক্তিযুদ্ধের গল্প। অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ ছিলো স্বতঃস্ফূর্ত এবং কুইজ পর্বে প্রশ্নের উত্তর দিয়ে শিক্ষার্থীরা পুরষ্কার হিসেবে জিতে নেয় মুক্তিযুদ্ধের বই।
আরও পড়ুন: নিউইয়র্কে বিশ্ব সংবাদমাধ্যম সম্মেলনে দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন
মুক্তিযোদ্ধা টি এম মুসা পেস্তা তার স্মৃতিকথায় বিশেষভাবে স্মরণ করেন মুক্তিযুদ্ধকালীন বগুড়ার জেলা প্রশাসক খানে আলম খান, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা অ্যাড. গাজিউল হক, এসপি আব্দুল হাই, নিজাম দারোগাসহ আরও অনেকের কথা। মুক্তিযোদ্ধা তার গল্পে তুলে ধরেন মুক্তিযুদ্ধকালীন সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা এবং প্রতিরোধের কথা। তিনি তুলে ধরেন কিভাবে পাকিস্তানী বাহিনী বগুড়া থেকে পালিয়ে রংপুরে চলে যায়।
ইত্তেফাক/অনি