২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি
স্মৃতিশ সানা, সহকারি শিক্ষক এস ও এস হারম্যান মেইনার কলেজ, ঢাকা
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ১৯:৪৮
প্রিয় শিক্ষার্থীরা বাংলা বিষয়ের অধ্যায়ভিত্তিক এককথায় প্রকাশ দেয়া হলো। আশা করি বাসায় চর্চা করবে।
এই দেশ এই মানুষ
১। বাংলা ভাষায় কথা বলে যারা - বাঙালি।
২। শেষ প্রান্তে অবস্থিত যে স্থান - সীমান্ত।
৩। কৃষি কাজে জীবিকা নির্বাহ করে যে - কৃষক।
৪। যেখানে জনগণ বসবাস করে - জনপদ।
৫। জনবসতিহীন বিস্তৃত ভূমি - প্রান্তর
৬। সমুদ্রের তটভূমি - বেলাভূমি।
৭। বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষ - নৃগোষ্ঠী।
৮। বিভিন্ন রকমের - বৈচিত্র্য।
৯। শুভ ভাগ্য যার - সৌভাগ্য।
১০। ঝুলে আছে যা - ঝুলন্ত।
ফেব্রুয়ারির গান
১। মায়ের মুখের ভাষা - মাতৃভাষা।
২। সত্য বা ন্যায়ের জন্য জীবন উত্সর্গ করে যে-শহিদ।
৩। চিরদিন স্মরণ রাখার যোগ্য - স্মরণীয়।
৪। খ্যাতি আছে যার - খ্যাতিমান।
৫। সোনালি রঙের লতা - স্বর্ণলতা।
৬। নদী ও সাগরের ঢেউ - ঊর্মি।
৭। স্রোত আছে যে নদীর - স্রোতস্বিনী।
৮। শব্দ প্রতিহত হয়ে ফিরে আসা ধ্বনি - প্রতিধ্বনি।
সুন্দরবনের প্রাণী
১। সুন্দরী গাছ আছে যে বনে - সুন্দরবন।
২। প্রাণী বিষয়ে জ্ঞান রাখেন যিনি - প্রাণীবিদ।
৩। যার তুলনা হয় না - অতুলনীয়।
৪। যার অন্য বা দ্বিতীয় নেই - অনন্য।
৫। যার মূল্য নির্ধারণ করা যায় না - অমূল্য।
৬। যার প্রয়োজন আছে - প্রয়োজনীয়।
৭। যার প্রয়োজন নেই - অপ্রয়োজনীয়।
৮। যা লোপ পেয়েছে - অবলুপ্ত।
৯। যা বিলুপ্ত হতে চলেছে - বিলুপ্তপ্রায়।
১০। যা নিষেধ করা হয়েছে - নিষিদ্ধ।
১১। যা করা প্রয়োজন - কর্তব্য।
সংকল্প
১। তীব্র ইচ্ছা - সংকল্প।
২। এক যুগের পর আরেক যুগ - যুগান্তর।
৩। এক দেশ থেকে আর এক দেশ - দেশান্তর।
৪। কোন কিছু সাদরে গ্রহণ - বরণ।
৫। অত্যধিক সাহস আছে যার - দুঃসাহসী।
৬। কিছুতেই ভয় নেই যার - অকুতোভয়।
৭। জয় করার ইচ্ছা - জিগীষা।
৮। জানবার ইচ্ছা - জিজ্ঞাসা।
৯। অনুসন্ধান করার ইচ্ছা - অনুসন্ধিত্সা।
১০। সীমা নেই যার - অসীম।
হাতি আর শেয়ালের গল্প
১। অহংকার করে যে - অহংকারী।
২। দিকের শেষ সীমা - দিগন্ত।
৩। শক্তি আছে যার - শক্তিশালী।
৪। বিনীত বা ভদ্র নয় যে - দুুর্নিবীত।
৫। একসঙ্গে শব্দ করা বা কথা বলা - সমস্বরে।
৬। খুব সহজে - অবলীলায়।
৭। এলাহী কাণ্ড - তুলকালাম।
৮। বসবাসের জায়গা - আস্তানা।
৯। হাতির ডাক - বৃংহণ।
১০। বাঘের ডাক - হালুম।
১১। সিংহের ডাক - নাদ।
১২। দিন ও রাতের মিলনকাল - সন্ধ্যা।
শব্দদূষণ:
১। শব্দ দ্বারা যে দূষণ ঘটে - শব্দদূষণ।
২। গভীর রাত্রি - নিশিরাত।
৩। পাখির ডাকাডাকির আওয়াজ - কিচির-মিচির।
৪। রাস্তায় বা বাড়িতে ঘুরে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করে - ফেরিঅলা।
৫। শহরে বাস করে যারা - শহুরে।