২০১৪ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রস্তুতি

প্রিয় শিক্ষার্থীরা আজ পদ্যাংশ থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেয়া হলো। বঙ্গবাণী আবদুল হাকিম জ্ঞানমূলক প্রশ্ন: ১. বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত হয়েছে? ২. বঙ্গবাণী কবিতাটি কোথা থেকে সংগ্রহ করা হয়েছে? ৩. আবদুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কী? ৪. নিরঞ্জন শব্দের অর্থ কি? ৫. প্রভু কোন বাক্য বোঝেন? অনুধাবনমূলক প্রশ্ন: ১. “যেই দেশে যেই বাক্য কহে নরগণ সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন’ কথাটি দ্বারা কবি কি বুঝিয়েছেন? ২. ‘যে সব বঙ্গেত জমে হিংসে বঙ্গবাণী যে সব কাহার জন্ম নির্ণয় ন জানি’- ব্যাখ্যা কর। ৩. বাংলাকে হিন্দুয়ানী ভাষা বলা হয়েছে কেন? ৪. “নিজ দেশ তেয়াগী কেন বিদেশে ন যায়”- উক্তিটি দ্বারা কবির কেমন মনোভাব ফুটে উঠেছে ব্যাখ্যা কর। ৫. মাতৃভাষার অবজ্ঞাকারীদের প্রতি কবির রোষভাব ফুটে উঠেছে কেন? কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত জ্ঞানমূলক প্রশ্ন: ১. ‘কপোতাক্ষ নদ’-এর উত্স কি? ২. ‘কপোতাক্ষ নদ’ কোন ধরনের কবিতা? ৩. সনেট কি? ৪. নদী সাগরকে কর রূপে কী দান করে? ৫. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ ও সনেট প্রবর্তন করেন কে? অনুধাবনমূলক প্রশ্ন: ১. চতুর্দশপদী কবিতা বলতে কী বুঝ? ২. দুগ্ধ-স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে” - চরণটি দ্বারা কী বুঝানো হয়েছে? ৩. “বহু দেশে দেখিয়াছি বহু নদ -দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?” - ব্যাখ্যা কর। ৪. ‘ভ্রান্তির ছলনে’ বলতে কবি কী বুঝাতে চেয়েছেন? ব্যাখ্যা কর। ৫. “এ প্রবাসে মজি প্রেম ভবে”- চরণটি দ্বারা কবি কী বুঝাতে চেয়েছেন তা লিখ। বৃক্ষ রবীন্দ্রনাথ ঠাকুর জ্ঞানমূলক প্রশ্ন: ১. বৃক্ষ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? ২. মৃত্তিকার বীর সন্তান কে? ৩. বৃক্ষ কবিতায় কবি কাকে প্রাণের প্রথম জাগরণ বলেছেন? ৪. বৃক্ষের অভাবে পৃথিবী একদিন কীরূপ ছিল? ৫. বৃক্ষ কবিতাটি কোন কবিতার অংশবিশেষ? অনুধাবনমূলক প্রশ্ন: ১. ‘ঊর্ধ্বশীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা’- এখানে আলোকের প্রথম বন্দনা বলতে কী বুঝানো হয়েছে? ২. বৃক্ষকে কেন শ্যামলের সিংহাসন বলা হয়েছে? ৩. “সংগ্রাম ঘোষিলে তুমি মৃত্তিকারে মুক্তদান”— ব্যাখ্যা কর। ৪. “টানিয়া আপন প্রাণে রূপশক্তি সূর্যালোক হতে”- উক্তিটি দ্বারা কবি কী বুঝিয়েছেন - ব্যাখ্যা কর। ৫. শাখায় রচিলে তব সংগীতের আদম আশ্রয়- ব্যাখ্যা কর।