সাতক্ষীরা সীমান্তে বিজিবি চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৮ লাখ ৪ হাজার ৩০০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে। সোমবার ভোরে সাতক্ষীরার ভোমরা, পদ্মশাখরা, ঝাউডাঙ্গা ও মাদরা সীমান্তে অভিযান চালিয়ে এ সব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, জুতা, চা পাতা, গরু, খেলনা, কাপড়, ফিজ আপ জুস ও পালসার মোটরসাইকেল। তবে, বিজিবি এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা, পদ্মশাখরা, ঝাউডাঙ্গা ও মাদরা সীমান্তের স্ব-স্ব বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উপরোক্ত মালামাল গুলো জব্দ করে। জব্দকৃত এসব মালামালের মূল্য ৮ লাখ ৪ হাজার ৩০০ টাকা বলে বিজিবি জানায়।
আরও পড়ুন: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে