নেপালগামী অনূর্ধ্ব-১৬’র দায়িত্বে রেনে কোষ্টার

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে অংশ নিতে বাংলাদেশ দল ১৮ জুলাই নেপাল যাচ্ছে। দল চূড়ান্ত না হলেও প্রধান কোচ গোলাম রব্বানি ছোটনকে সরিয়ে দিয়ে জাতীয় দলের প্রধান কোচ লুডভিক ডি ক্রুইফের সহকারী রেনে কোষ্টারকে দায়িত্ব দেয়া হয়েছে। ছোটনের তত্ত্বাবধানে ১৯ জুন ফুটবলারদের প্রশিক্ষণ শুরু হয়েছিল। গত শনিবার দায়িত্ব নিয়েছেন রেনে। জাতীয় দলের সহকারী কোচ হিসাবে নিয়োগ পাওয়া এই কোচ এখন দেখভাল করছেন অনূর্ধ্ব-১৬ দলের।