যুব গেমসে যাচ্ছে বাংলাদেশ
প্রকাশ : ১৪ জুলাই ২০১৩, ২২:১২
চীনের নানজিংয়ে ১৬-২৪ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠেয় এশিয়ান যুব গেমসে অংশ নেবে ২৩ সদস্যের বাংলাদেশ দল। অ্যাথলেটিকস, সাঁতার, বাস্কেটবল, গলফ, শ্যুটিং, ভারত্তোলন দল চূড়ান্ত। তবে এই দলে আরো যোগ দেয়ার কথা রয়েছে ব্যাডমিন্টন ও তায়াকোয়ানডো দলের।
দল যাবে বিওএর খরচে। বজেট ৫৮ লাখ ৮৬ হাজার টাকা। যুব গেমসে বাংলাদেশ সাফল্য পাবে কিনা তা নিয়ে আশংকা রয়েছে। কারন কোনো দলেরই নাকি ভালো অনুশিলন হয়নি। এমনিতেই প্রস্তুতি ছাড়া অংশ নিতে গিয়ে সমপ্রতি ভারতে এশিয়ান অ্যাথলেটিকসে বাংলাদেশের অ্যাথলেটদের ভরাডুবি হয়েছে। এরপরও পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া আবার বিদেশে গিয়ে ভালো রেজাল্ট করতে পারবে কিনা সেটা নিয়ে আশংকা প্রকাশ করেছেন বিওএ’র এক কর্মকর্তা।
যুব গেমসে যাচ্ছেন সাঁতারের আসিফ রেজা, নাজমা খাতুন, কোচ আবদুল হামিদ, বাস্কেটবলের সাজিদ ইশতিয়াক, সাকিব হোসেন, চৌধুরী আবদুল মোমিন, মুবতাসিন কাদের, শুটিংয়ের শারমিন আক্তার, শারমিন সুলতানা, হাসানুল বান্না আকাশ, রিসালাতুল ইসলাম, কোচ সৈয়দ আসবাব আলী ফয়েজ, ভারোত্তলনে মাবিয়া আক্তার, জহুরা আক্তার রেশমা, কোচ শাহরিয়া সুলতানা এবং গলফে আফনান মাহমুদ চৌধুরী, লিজা আক্তার। এ ছাড়া অ্যাথলেটিকসে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির আশিক কুমার হাওলাদার, আইরিন আক্তার। সেফ দ্য মিশন বিওএ’র কোষাধ্যক্ষ ও কাজী রাজীবউদ্দিন আহমেদ চপল।