রাজপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ঝালকাঠির রাজাপুরে উত্তর-পশ্চিম লেবুবুনিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির (১৩) ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সোমবার কাল ৮টায় উপজেলার সাতুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত নুরআলম (২৩) উপজেলার নৈকাঠি গ্রামের মো. আফছের কাগজীর ছেলে এবং রাকিব (২২) উপজেলার সাতুরিয়া এলাকার মাহে আলম হাওলাদারের ছেলে। অভিযুক্ত দুইজন এলাকায় বখাটে হিসেবে পরিচিত। 

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানায়, মাদরাসায় যাওয়া আসার পথে প্রায়ই তারা কু-প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন সকাল ৮টায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় নুরআলম ও রাকিব তার মুখে রুমাল চেপে ধরে নুরআলমের ঘরে নিয়ে যায়। পরে তারা পালাক্রমে ধর্ষণ করে। এক পর্যায়ে জ্ঞান হারাই। পরে জ্ঞান ফিরলে কৌশলে ওই স্থান থেকে পালিয়ে স্থানীয়দের ঘটনাটি জানাই। 

আরও পড়ুন: ‘হাসপাতালটি এখন নিজেই রোগী হয়ে পড়েছে’

স্থানীয়রা নুরআলম ও রাকিবকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের পুলিশে সোপর্দ করেন। 

এ ব্যাপারে রাজাপুর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদ হোসেন জানান, মামলার প্রস্তুতি চলছে। মামলা রুজু করে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হবে।

ইত্তেফাক/অনি