নদীপথে মালয়েশিয়া যাবার সময় ২৩ রোহিঙ্গা আটক

নদীপথে মালয়েশিয়া যাবার সময় নারী, পুরুষ ও শিশুসহ ২৩ জন রোহিঙ্গাকে আটক করেছে ইনানী পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে চরপাড়া ব্রিজের নিচে নৌকায় উঠতে অপেক্ষমাণ ১৭জন নারী, চারজন শিশু ও দুইজন পুরুষ রোহিঙ্গাকে আটক করা হয়। 

আটক বালুখালী ১নং ক্যাম্প ১৬নং ব্লকের বাসিন্দা সাবেকুন নাহার (১৬) জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য এক দালালের সহযোগিতায় এখান পর্যন্ত এসেছেন। তবে তিনি দালালের নাম বলতে পারেননি। বালুখালী জামতলী ব্লক-১ এর বাসিন্দা হামিদুর রহমান (২০) জানান, তাদের আত্মীয় স্বজন দীর্ঘদিন মালয়েশিয়ায় রয়েছেন। 

আরও পড়ুন: রাজপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা জানান, আটক রোহিঙ্গাদের ক্যাম্প ইনচার্জের নিকট হস্তান্তর করা হয়েছে।

বালুখালী ক্যাম্পের আনোয়ার মাঝি জানায়, স্থানীয় দালালরা ক্যাম্পে প্রকাশ্যে ঘেরাফেরা করে। মালয়েশিয়ায় বসবাসরত যুবক রোহিঙ্গাদের জন্য রোহিঙ্গা মেয়েদের বিয়ে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তাদের যাবতীয় খরচাপাতি মালয়েশিয়া থেকে পাঠানো হচ্ছে। 

ইত্তেফাক/অনি