আয়োজন

সেভেনহিল রেস্টুরেন্টে ইফতার

এ রমজানে ঘরের বাইরে ইফতার করতে চাইলে চলে আসতে পারেন সেভেনহিল রেস্টুরেন্টে। পুরান ঢাকা, বিদেশি আর আধুনিক খাবারের মিশেলে বেশ কিছু প্যাকেজ ইফতার মিলবে এখানে। ফ্রুটস মালাই, আমড়া-কামরাঙ্গার জুস, হালিম, দইবড়া, আলু রোখারার চাটনি, আমড়া-কাচা আমের সালাদ, বিফ মালাই কোফতা, বিফ তেহানিসহ ৪৩টি আইটেমের ইফতার নিয়ে থাকছে বিশেষ বুফে ইফতার, দাম পড়বে ৬২৫ টাকা। আর ইফতার বক্স আইটেমের দাম ২০০ ও ৩৫০ টাকা। বিশেষ পার্সেল প্যাকেজে রয়েছে শাহী হালিম, দইবড়া, বিফ তেহারি ও রেশমি/চিকন ঘিয়েভাজা জিলাপী। ঠিকানা: ডিকে টাওয়ার(৭ম তলা), ৯৪, সি আর দত্ত রোড, বাংলামোটর। ফোন: ৮৬১৪৮৫৫, ০১৭৫১৭০৩৫৬০