নোটিশ বোর্ড
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ১৯:৪৯
ক্লিওপেট্রায় ছাড়
ধানমন্ডির ক্লিওপেট্রা বিউটি সেলুন ঈদুল ফিতর উপলক্ষে ২৬ জুলাই পর্যন্ত দিচ্ছে ২০% ছাড়। হেয়ার স্মুদিং, শাইনিং কালার রিবন্ডিং, হেয়ার ট্রিটমেন্ট এবং হেয়ার কালারের উপর এই ছাড় চলবে। এ ছাড়া এখানকার যেকোনো সার্ভিসের সাথে পাওয়া যাবে রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা রিতার কাছে স্কিন, হেয়ারের বিষয়ে কাউন্সিলিং করার সুযোগ। ফোন :০১৭৪১২১৯৬২৪।
আরশিনগর
এবারের ঈদে ফ্যাশন হাউস আরশিনগর নতুন রূপে সেজেসে। ঈদকে সামনে রেখে নতুন নতুন ডিজাইনে আরশিনগরের বাহারি কালেকশনে রয়েছে পাঞ্জাবি, শাড়ি, ফতুয়া, সালোয়ার-কামিজসহ বাচ্চাদের নানারকম ডিজাইনের পোশাক ।
বনশ্রীতে ফ্যাশন হাউস ইস্ট ওয়ে
‘ফ্যাশনে পূর্বকথা’—এই স্লোগানে যাত্রা শুরু করা ফ্যাশন হাউস ইস্ট ওয়ে সম্প্রতি ঢাকার বনশ্রীতে উদ্বোধন করল তাদের ৯ম শাখা। আনুষ্ঠানিকভাবে এই শাখাটিকে উদ্বোধন করেন ইস্ট ওয়ে প্রাইভেট লিমিটেডের পরিচালক আলহাজ্ব নাছিম আহমেদ বাবু। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালকবৃন্দও উপস্থিত ছিলেন। ঈদকে সামনে রেখে এখানে রয়েছে ছেলেদের ফ্যাশনেবল ও আরামদায়ক শার্ট, প্যান্ট, টিশার্ট, জিন্স প্যান্ট, গেঞ্জি, বেল্ট, দামী মানিব্যাগ ইত্যাদি। এ ছাড়া ঈদ উপলক্ষে নামিদামি ব্র্যান্ডের পাঞ্জাবি পাওয়া যাবে এখানে।
গ্রিটিন্স্
ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউস গ্রিটিন্সে্র শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে বেশকিছু নতুন ডিজাইনের এক্সক্লুসিভ ডিজাইনের পোশাক। গরমের কথা চিন্তা করে গ্রিটিন্স্ এনেছে ওয়েস্টার্ন ধাঁচের নতুন ডিজাইনের পোশাক। কামিজ, ফতুয়া, টপসের এই কালেকশনে থাকছে ভিন্ন ভিন্ন রং ও কাপড়ের উপর হাতের কাজ। এ ছাড়া গ্রিটিংন্সে্ পাওয়া যাচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনের পার্টি ব্যাগ, সানগ্লাস ও জুয়েলারি।
নিত্য উপহার
সর্বজনীন ঈদ উত্সবকে সামনে রেখে নিত্য উপহারের আয়োজনে বরাবরের মতো প্রাধান্য পেয়েছে তরুণ ও অগ্রণী শিল্পীদের আঁকা ও ডিজাইন। ঈদের বহুমাত্রিক বর্ণিলতা টি-শার্ট ও শাড়িতে যেমন এবারের আয়োজনে উঠে এসেছে, তেমনি বিষয় হিসেবে ঈদের শাড়িতে কাইয়ুম চৌধুরীর চিরায়ত প্রকৃতির সাথে লোকায়ত পিঠার ছাঁচের নকশায় চন্দ্র শেখর সাহার ডিজাইনে টাঙ্গাইলের সুতি ও হাফ সিল্ক শাড়ির পসরা রয়েছে অনেকগুলো রঙে। আর টি-শার্টের ডিজাইনে যেমন এসেছে বাংলাদেশের প্রত্নস্থান, প্রাচীন মুদ্রা, খনার বচন তেমনি বিজ্ঞান, দর্শন চিরায়ত সাহিত্য—গালিভার ট্রাভেলস, হারিয়ে যাওয়া পাখির কান্নাসহ আরও নানা বিষয়।
বড় ও ছোটদের টি-শার্ট।
গীতাঞ্জলি জুয়েলার্স-এ ছাড়
ঈদকে সামনে রেখে ব্যতিক্রমধর্মী এক অফার নিয়ে বৈচিত্র্যময় ও আধুনিক ডিজাইনের ডায়মন্ড অলংকারে সেজেছে গুলশান পিংকসিটির গীতাঞ্জলি জুয়েলার্স। এই পবিত্র রমজানে যাদের জন্ম তারা আকর্ষণীয় ডিজাইনের ডায়মন্ড জুয়েলারির উপর পাচ্ছে ৩৫%-এর বেশি ছাড়। এখানে বিভিন্ন ডায়মন্ড জুয়েলারির মধ্যে নেকলেস সেট, ফিংগার রিং, ইয়ার রিং, নোস পিন, প্লাটিনাম রিং, ডায়মন্ড লকেট ইত্যাদি কম মূল্যে পাওয়া যাবে। এ অফার চলবে চাঁদ রাত পর্যন্ত।
হারবাল সলিউশনসে ছাড়
বর্ষা উপলক্ষে বিভিন্ন সৌন্দর্য সেবায় ১৫% বিশেষ ছাড় দিচ্ছে হারবাল সলিউশনস ডে স্পা অ্যান্ড বিউটি স্টুডিও। ঢাকার বারিধারার পার্ক রোডে অবস্থিত এ বিউটি স্টুডিওতে রয়েছে চুল কাটা থেকে শুরু করে মেকআপ, বডি ম্যাসাজ, বডি স্ক্র্যাব প্রভৃতি সেবা।
লেডিতে ঈদের থ্রি-পিস
নারীদের পছন্দের ফ্যাশন হাউস লেডি ঈদ উপলক্ষে এনেছে এক্সক্লুৃসিভ ডিজাইনের নতুন থ্রি-পিস। সম্পূর্ণ দেশীয় সুতি কাপড়ে তৈরি এসব থ্রি-পিসে প্রাধান্য দেওয়া হয়েছে সাদা, লাল, হলুদসহ বিভিন্ন রং। প্রতিটি থ্রি-পিসে ডিজাইনের ক্ষেত্রে রয়েছে ঈদের আমেজ আর করা হয়েছে তাতে হাতের কাজ, স্কিন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারুচুপির কাজ। লেডির প্রতিটি পোশাক করা হয় পাঁচটি ভিন্ন ভিন্ন সাইজে।
লীলাবালি
বুটিকস হাউস লীলাবালি ঈদকে সামনে রেখে সেজেছে নতুন সাজে।
ঈদ উপযোগী করে লীলাবালিতে এসেছে রকমারি ডিজাইনের পোশাক। এ আয়োজনে থাকছে থ্রি-পিস, শাড়ি, পাঞ্জাবি ও বাচ্চাদের দৃষ্টিনন্দন নানা রকম পোশাক।
এম ক্রাফট
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এম ক্রাফট এনেছে শাড়ি, পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার-কামিজ, টি-শার্ট এবং ছোটদের পোশাক। টাঙ্গাইল তাঁত, কোটা, অ্যান্ডি কটন, কটন, সিল্ক, মসলিন, জয়সিল্ক ও ভয়েলের কাপড়ে ব্লক, মেশিন এমব্র্রয়ডারি, স্ক্রিনপ্রিন্ট, কারচুপি আর লেসওয়ার্কের কাজ করা হয়েছে। প্রাধান্য পেয়েছে উত্সবের চিরায়ত রঙ লাল, সাদা, সবুজ ও মেরুন রঙ।
মুমু মারিয়া
ঈদকে সামনে রেখে মুমু মারিয়ায় এনেছে দুই ধরনের নতুন পোশাক। পাওয়া যাবে বিভিন্ন সাইজ অনুযায়ী। আর পরিবর্তন করা যাবে পোশাকের আকার ও কাপড়ে। পোশাকগুলোর মধ্যে রয়েছে টপস, সালোয়ার-কামিজ, শাড়ি এবং বাড়তি আর্কষণ হিসেবে থাকছে পাঞ্জাবি।
নানা’য় সেহেরির আয়োজন
সম্প্রতি পুরান ঢাকায় যাত্রা শুরু করল নানা রেস্টুরেন্ট ও পার্টি সেন্টার। আর উদ্বোধন উপলক্ষে পবিত্র রমজানে মাসে আয়োজন করেছে সেহেরি। রাত ১টা ৩০ মিনিট থেকে সেহেরির নির্দিষ্ট সময় পর্যন্ত পাওয়া যাবে ভাত-মাছ-মাংস, মোরগ পোলাও, ইরানি বিরিয়ানি, তেরানি তেহারি, ইরানি দম বিরিয়ানি, খিচুড়ি ও মিক্সড ভেজিটেবলসহ পছন্দমতো নানা খাবার।
রঙ
ঈদকে কেন্দ্র করে রঙের ব্যাপক প্রস্তুতি চলছে সারা বছরজুড়ে। এবারের ঈদ প্রচণ্ড গরমের পর পরই বর্ষার মধ্যে হওয়ায়, রঙ বর্ষার বৈশিষ্ট্যকে ধারণ করে সাজিয়েছে এবারের ঈদ আয়োজন। পোশাক এর ধরনটা এবং কী ধরনের উপকরণ ব্যবহার করা হবে রঙ আগে থেকেই চিন্তাভাবনা করে রেখেছে। রঙ চেষ্টা করেছে ঈদ উত্সবে আরামটাকে কীভাবে বেশি দেওয়া যায়। এ জন্য সুুতি কাপড় প্রাধান্য দেওয়া হয়েছে।
রাঙা ফ্যাশন
ঈদকে সামনে রেখে রাঙা ফ্যাশনে থাকছে মেয়েদের নতুন নতুন ডিজাইনের থ্রি-পিস (স্টিচ এবং আনস্টিচ) ও কুর্তি। পাইকারি বিক্রেতা হিসেবে রাঙা ফ্যাশন এনেছে নতুনত্বের ছোঁয়া। ক্রেতাদের রুচির কথা মাথায় রেখে হাউসটি নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করেছে প্রতিটি সময়োপযোগী পোশাক।
এ হাকিমের দৃষ্টিনন্দন পর্দা
বাঙালির প্রাণের উত্সব ঈদ আনন্দ প্রতিটি ঘরের দ্বারপ্রান্তে। ঈদকে সামনে রেখে প্রত্যেক সুগৃহিণী তার ঘরের অন্দরসজ্জা নিয়ে স্বপ্ন বুনে থাকেন। কিন্তু সাধ ও সাধ্যের সমন্বয় করতে গিয়ে অনেকেরই হিমশিম খেতে হয়, কিংবা সাশ্রয়ী মূল্যে দৃষ্টিনন্দন পর্দা ও সোফার কাপড় কোথায় পাওয়া যায়, তা-ও অনেকেই জানেন না। বিভিন্ন ডিজাইনের পর্দা তৈরি যেহেতু একটু সময় সাপেক্ষ, তাই একটু আগেভাগেই প্রস্তুতি নেওয়া দরকার। আসন্ন ঈদ উপলক্ষে পুরান ঢাকার ইসলামপুর চায়না মার্কেটের বেইজমেন্টে অবস্থিত দেশের ঐতিহ্যবাহী পর্দা ও সোভার কভারের কাপড় প্রস্তুতকারক ও বিক্রয়কারী প্রতিষ্ঠান এ. হাকিম ট্রেডার্স প্রচুর পর্দা কাপড়ের পসরা সাজিয়েছে। পাইকারি বিক্রয়ের পাশাপাশি সাধারণ ক্রেতারাও এখান থেকে পর্দার কাপড় ক্রয় করতে পারবেন। দেশি কাপড় প্রতি গজ মাত্র চল্লিশ টাকা হতে দুইশত পঞ্চাশ টাকা পর্যন্ত পাওয়া যাবে। এ ছাড়া বিদেশি বড় বহরের পর্দা, সোফা ও নেটের পর্দার কাপড়ও এখানে পাওয়া যায়। যোগাযোগ :এ. হাকিম ট্রেডার্স, ৫-৬ বেইজমেন্ট, নবাববাবাড়ি, ইসলামপুর, ঢাকা। ফোন :৭৩৯৫৮৫২, ০১৭১৫১০২৫৩৭।
কে ক্র্যাফটের ঈদ প্রস্তুতি
ঈদে নতুন কিছু দেওয়ার জন্য দেশের অন্যতম প্রধান ফ্যাশন হাউস কে ক্র্যাফট তার প্রস্তুতি সম্পন্ন করেছে। দেশের তাঁতজাত বস্ত্রের ট্রেডিশনাল সুচিকর্মকে আধুনিকভাবে উপস্থাপনের জন্য কে ক্র্যাফট ডিজাইন স্টুডিও কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।
মুসলিম কালেকশন
ঈদকে সামনে রেখে মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে বাহারি ডিজাইনের সব সুতি শার্ট। ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি এক্সক্লুসিভ এসব শার্ট এখন বাজারে পাওয়া যাচ্ছে। তারুণ্যের প্রিয় ব্র্যান্ড মুসলিম কালেকশনে ক্রেতারা পাচ্ছেন শতভাগ প্রিমিয়ার কটন, গিজা কটন, পিওর কটন, মুসলিম স্পেশাল, ইজিপশিয়ান কটনসহ নানা ডিজাইনের সব পার্টি শার্ট। সময় উপযোগী কাপড় ও আধুনিক ফ্যাশনের কথা মাথায় রেখে এসব শার্ট তৈরি করা হয়েছে। ফরমাল ও ক্যাজুয়াল এসব চেক ও স্ট্রাইপ শার্টের কাটিংয়ে আনা হয়েছে ভিন্নতা। প্রাধান্য পেয়েছে সাদা, হালকা সবুজ, খয়েরি, গোলাপী, লাল, নীল, বেগুনি রং।
অঞ্জন’স
আসছে ঈদ আমাদের সবচেয়ে বড় উত্সব। ঈদকে ঘিরে তাই উচ্ছ্বাস থাকে অনেক। প্রতিটি মানুষ চায় সুন্দর পোশাক পরে ঈদ উদযাপন করতে। সবার সাথে আনন্দ শেয়ার করতে অঞ্জন’স প্রতিবারের মতো এবারও বাজারে নিয়ে এসেছে ঈদ আয়োজন।
রঙ, ডিজাইন, কাটিং প্রত্যেকটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। দেশীয় তাঁতের কাপড় নিয়ে অঞ্জন’স বেশি কাজ করে থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। নরসিংদী, টাগাইল, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এর তাঁতের কটন, সিল্ক, এন্ডি কটন, এন্ডি সিল্ক, হাফ সিল্ক, মসলিন কাপড় বেশি ব্যবহার করা হয়েছে।
তবে কটন কাপড়ের ব্যবহার বেশি হয়েছে। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, জুয়েলারি শিশু-কিশোরদের পোশাক করা হয়েছে এই আয়োজনে।
পরিবারের একই রকম পোশাক আইডিয়া থেকে একই মোটিফ ও কাপড় দিয়ে বেশ কিছু ডিজাইন করা হয়েছে। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও শিশু-কিশোরদের পোশাক করা হয়েছে এই গ্রুপ ডিজাইনে।
¬শ্যাম কুটিরের শাড়ি
ঈদ উপলক্ষে টাঙ্গাইলের শাড়ির বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্যাম কুটির নিয়ে এসেছে নতুন ডিজাইনের শাড়ি। টাঙ্গাইল তাঁতের বিশুদ্ধতায় নিজস্ব ডিজাইনে তৈরি এসব শাড়ি খুচরা ও পাইকারি দরে কেনা যাবে টাঙ্গাইলে অবস্থিত শ্যাম কুটির এর নিজস্ব বিক্রয় কেন্দ্রে। সুতি, সিল্ক, রেশম, মাসলাইস, জুটকটনের কাজ করা এসব শাড়ি পাওয়া যাবে ৪০০ থেকে ৪ হাজার টাকার মধ্যে। শাড়ির রঙে উত্সবের উজ্জ্বলতাকে প্রাধান্য দেওয়া হয়েছে।
ইজি
ইজি ফ্যাশন হাউস ঈদকে সামনে রেখে সেজেছে নতুন সাজে। নতুন সব রং ও ডিজাইনের পোশাক নিয়ে ইজির ঈদ আয়োজন। ফ্যাশন হাউজ ইজি সব সময়ই প্রতিটি উপলক্ষে নতুন পোশাক নিয়ে আসে। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে ইজি সকল শো-রুম সেজেছে নতুন সব ডিজাইনের পোশাকে। ইজিতে থাকছে টি-শার্ট, পলো-শার্ট ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, প্যান্ট ইত্যাদি।
মেনজ ক্লাব
তারুণ্যের লাইফস্টাইল নিয়ে মেনজ ক্লাব এনেছে ঈদের আয়োজন। ট্রেন্ডি এবং ফেস্টিভ এসব পোশাকে থাকছে স্বাতন্ত্র্য। পাঞ্জাবি ও ফরমাল শার্টে প্রাধান্য পেয়েছে প্যাটার্ন বৈচিত্র্য। খাটো আঁটসাঁট পাঞ্জাবির পাশাপাশি লম্বা পাঞ্জাবির নতুন কালেকশন থাকছে মেনজ ক্লাবের ঈদ আয়োজনে। এমব্রয়ডারি, অ্যাপ্লিক মাধ্যমে কাজ করা এসব পোশাকে প্রাধান্য পেয়েছে সুতি, সিল্কসহ ডিজাইন ফেব্রিক। এ ছাড়া মেনজ ক্লাবের ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট শোরুমে পাওয়া যাচ্ছে শার্ট, টি-শার্ট প্যান্ট, জুতাসহ নানা ফ্যাশন অনুষঙ্গ।
ফড়িং
ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউস ফড়িং বেশকিছু নতুন ডিজাইন বাজারে নিয়ে এসেছে। শুধু উত্সব নয়, ঋতুকে মাথায় রেখে কাপড় ও রং ব্যবহার করা হয়েছে। এসব পোশাকে রংয়ের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে মেরুন, লাল, কালো, সাদা, নীল, গোলাপি, হলুদ, গোল্ডেন, টিয়া, কমলা, সবুজ, আকাশী প্রভৃতি। শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, প্রভৃতি পোশাকে কাজ করা হয়েছে এমব্রয়ডারি, অ্যাপ্লিক, ব্লক, হাতের কাজ, স্প্রে, হ্যান্ডপেইন্ট, টাইডাই প্রভৃতি।
তহু’স ক্রিয়েশনস
ঈদকে উপলক্ষ করে প্রতিবারের মতো এবারও ফ্যাশন হাউস তহু’স ক্রিয়েশনস তাদের ক্রেতাদের জন্য এনেছে উত্সবধর্মী বিভিন্ন ডিজাইনের পোশাক। রয়েছে শিশু থেকে শুরু করে বয়স্ক সবার পোশাক।
নগরদোলা
থিমভিত্তিক পোশাক তৈরির ধারাবাহিকতায় নগরদোলা এবারের ঈদ পোশাক সম্ভারকে সাজিয়েছে মুঘল শিল্পকলার কিছু শিল্পকর্ম পোশাকের ব্যবহার উপযোগী করে সুনিপুণ অলংকরণের মাধ্যমে। নগরদোলার নিজস্ব ডিজাইন ইউনিটের কর্ম প্রচেষ্টায় এসব শিল্পকর্মগুলো নান্দনিক ও বর্ণীলভাবে উপস্থাপন করা হয়েছে প্রতিটি পোশাকে।
ঈদ যেহেতু গরম আবহাওয়াতে উদযাপন হচ্ছে, নগরদোলা এবার তাই আরামদায়ক কাপড়গুলো বেছে নিয়েছে। রং নির্বাচনের ক্ষেত্রে হালকা এবং উজ্জ্বল রংগুলোকে প্রাধান্য দিয়েছে। এ ছাড়া উত্সবের জমকালো রংগুলোও থাকছে তাদের আয়োজনে।
ভিসার ঈদ প্রস্ততি
ঈদকে সামনে রেখে ভিসা নিয়ে এসেছে নতুন পোশাক। টি-শার্ট, পলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। তারুণ্যের ভাবনা মাথায় রেখে সব সময় কালারফুল সব ডিজাইন নিয়ে আসে ফ্যাশন হাউস ভিসা। ঈদের এসব পোশাকের দামও নির্ধারণ করা হয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। ফ্যাশন হাউস ভিসা নতুন সব ডিজাইন নিয়ে কাজ করতে চায় সবসময়। ঈদ উপযোগী নতুন কিছু ডিজাইন এসেছে তাদের হাউসে।
এড্রয়েট
ঈদকে সামনে রেখে এড্রয়েট প্রতিবারের মতো এবারও ব্যতিক্রম ডিজাইন নিয়ে হাজির হয়েছে। বরাবরের মতো এবারও সব বয়েসীদের জন্য ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশক তৈরি করেছে এড্রয়েট। এবার বিশেষ আকর্ষণ হিসেবে মেয়েদের জন্য তৈরি করা হয়েছে কামিজের সাথে ধুতি-পায়জামা। সালোয়ার কামিজেও রয়েছে ডিজাইনের ভিন্নতা। শাড়িতেও এবার ব্যতিক্রম রয়েছে, জামিদানি, সুতি, সিল্ক শাড়িতে ব্লক, অ্যাম্বয়ডারি, মেশিন এমব্রয়ডারি, স্প্রে, অ্যাপ্লিক, টাইডাই, হাতের কাজ করা হয়েছে। একই কাজ করা হয়েছে অন্যান্য পোশাকেও।
সময়
পুরো মাসজুড়ে সংযম সাধনের পর পালিত হবে ঈদুল ফিতর। শিশু-কিশোর আবালবৃদ্ধবনিতা মহা আনন্দে উদযাপন করবে এই উত্সব। আর এই আনন্দকে ফ্যাশনে রূপ দিতে শিল্পের আঁচড়ে নানা রঙের নানা ঢংয়ের শিশু-কিশোরসহ সকলের পরিধেয় পাঞ্জাবি, টি শার্ট, গেঞ্জির সমাহার ঘটিয়েছে ৫৪ আজিজ কোঅপারেটিভ সুপার মার্কেটের সময় ফ্যাশন হাউস।
সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ ৭১
সিম্ফনি বাজারে এনেছে নতুন ডুয়াল কোর স্মার্টফোন, এক্সপ্লোরার ডব্লিউ ৭১ মোবাইল ফোনের টেকনোলজি গ্রাহকদের জন্য নিয়ে আসছে একের পর এক বিস্ময়কর আবিষ্কার। সেই আবিষ্কারগুলো বাংলাদেশি গ্রাহকদের নাগালে আনতে সবসময় সচেষ্ট লিডিং ব্র্যান্ড সিম্ফনি। এরই ধারাবাহিকতায় সিম্ফনি বাজারে এনেছে ১.২ গিগাহার্জ ডুয়াল কোর প্রসেসর সম্বলিত স্মার্টফোন এক্সপ্লোরার ডব্লিউ ৭১। এই হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ১.২ গিগাহার্জ ক্ষমতাসম্পন্ন কর্টেক্স এ ৯ ডুয়াল কোর প্রসেসর, যা ন্যূনতম শক্তি ক্ষয় করে নিশ্চিত করবে হাই পারফর্মেন্স। এক্সপ্লোরার ডব্লিউ ৭১ হ্যান্ডসেটটির অপারেটিং সিস্টেম ৪.১ জেলি বিন। অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমটির বিশ্বজুড়ে জনপ্রিয়তার মূল কারণ এর সুপার স্মুথ রেস্পন্সিভনেস।
স্মার্টফোনের স্ক্রিন সাইজ বর্তমানে গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এই হ্যান্ডসেটটিতে রয়েছে ৪৮০X৮৫৪ পিক্সেল রেজুলেশনের ৪.৫ ইঞ্চি স্ক্রিন।
ক্যামেরা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ডব্লিউ ৭১-এ আছে ৫ মেগাপিক্সেল প্রাইমারি ও ১.৩ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা।
স্মার্টফোনের ক্ষেত্রে ব্যাটারি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্সপ্লোরার ডব্লিউ ৭১ হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে ১৭০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যা নিশ্চিত করবে দীর্ঘ স্থায়িত্ব। চমত্কার এই হ্যান্ডসেটটির মূল্য মাত্র ৯১৫০ টাকা।
সাদাকালোয় কালামকারী
সাদাকালোর কালামকারী এই শিরোনামে ঈদে সাদাকালো এবার নিয়ে আসছে তাদের নতুন আয়োজন। কালামকারী পেইন্টিং দক্ষিণ ভারতের একটি বহুল প্রচলিত শিল্পীমাধ্যম। যার বিশেষত্ব হাতে আঁকা নানারকম চিত্রকর্ম। এই কালামকারী পেইন্টিংসের ইন্সপাইরেশনে এর নানান রকম মোটিফ নিয়ে তৈরি হয়েছে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, টপস এবং শার্ট। প্রধানত স্ক্রিন এবং ব্লক প্রিন্টে কাজ করা হয়েছে। সব সময়ের মতো এই কালামকারী মোটিফেও থাকছে যুগল পোশাক, বাবা-ছেলে, মা-মেয়েসহ পুরো পরিবারের একই রকম পোশাক।