জেএসসি পরীক্ষার বিজ্ঞান প্রস্তুতি

গতকালের পর ২৬. মানবদেহে স্কার্ভি রোগ হয় কোন এসিডের অভাবে? ক) হাইড্রোক্লোরিক এসিড খ) ফসফরিক এসিড গ) সালফিউরিক এসিড ঘ) এসকরবিক এসিড উ: ঘ ২৭. চা-এ কোন এসিড বিদ্যমান? ক) সাইট্রিক এসিড খ) টারটারিক এসিড গ) ট্যানিক এসিড ঘ) এসকরবিক এসিড উ:গ ২৮. কোনটি মিল্ক অব ম্যাগনেসিয়াম নামে পরিচিত? ক) Ca(OH)2-এর সাসপেনশন খ) Mg(OH)2-এর সাসপেনশন গ) NaOH-এর সাসপেনশন ঘ) Al(OH)3-এর সাসপেনশন উ:খ ২৯. ক্যালসিয়াম সালফেট কী ধরনের যৌগ? ক) এসিড খ) ক্ষারক গ) ক্ষার ঘ) লবণ উ: ঘ প্রয়োগমূলক: ৩০. কোন ধাতুটি এসিডের সাথে তীব্রভাবে বিক্রিয়া করে? ক) Cu খ) Na গ) Zn ঘ) Al উ: খ ৩১.সাধারণ অবস্থায় হাইড্রোক্লোরিক এসিডের সথে বিক্রিয়া করে না কোনটি? ক) সোডিয়াম খ) ক্যালসিয়াম গ) পটাসিয়াম ঘ) সীসা উ: ঘ ৩২।এন্টাসিডে নিচের কোনটি উপস্থিত? ক) MgCl2 খ) NaOH গ) CaCl2 ঘ) Mg(OH)2 উ:ঘ ৩৩. সোনার গহনা তৈরিতে স্বর্ণকাররা কোন এসিড ব্যবহার করেন? ক) H2Co3 খ) HNo3 গ) HCo3 ঘ) H3Po4 উ: খ ৩৪.নিচের কোন যৌগটি হজম কার্যে সহায়তা করে? ক) H2S খ) HNO3 গ) HCl ঘ) NO2 উ:গ ৩৫. নির্দেশক কী? ক) এক ধরনের পেপার খ) একটি রাসায়নিক পদার্থ গ) ছক টেবিল ঘ) একটি নির্দেশিকা উ: খ ৩৬. নীল লিটমাসে নিচের কোনটি যোগ করলে তা লাল বর্ণে পরিণত হয়? ক) H2Oখ) H2Sগ) H2So4ঘ) K2Co3 উ:গ উচ্চতর দক্ষতা ৩৭. চুনের পানিতে লিটমাস পেপারের বর্ণের কী পরিবর্তন ঘটে? ক) লাল নীল হয় খ) নীল লাল হয় গ) লাল গোলাপী হয় ঘ) নীল হলুদ হয় উ:ক ৩৮. লাল লিটমাস কোনটির সাথে বিক্রিয়া করে? ক) HCl খ) H2So4 গ) HNo3 ঘ) Mg(OH)2 উ: ঘ