দ্বাদশ শ্রেণির পড়াশোনা : জীববিজ্ঞান
মোহাম্মদ আক্তার-উজ-জামান প্রভাষক, উদ্ভিদবিদ্যা রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা
প্রকাশ : ১৫ জুলাই ২০১৩, ১৯:৫১
অধ্যায়-১: উদ্ভিদের বিভিন্নতা
পরিচ্ছেদ-৪:সুপার কিংডম
: ইউক্যারিওটা
শিক্ষার্থীরা, আজ রয়েছে তোমাদের জন্য জীববিজ্ঞান প্রথমপত্রের ১ নম্বর অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর।
ব্যবহারিক ক্লাসে অর্পা অনুবীক্ষণ যন্ত্রে একটি সবুজ বর্ণের শৈবাল পর্যবেক্ষণ করল যার দেহ অশাখা, সূত্রাকার।
প্রশ্ন: ঘ. অর্পার পর্যবেক্ষণকৃত শৈবালটিতে কি সুস্পষ্ট জনুক্রম বিদ্যমান? উত্তরের সপক্ষে যক্তি দাও।
উত্তর: ঘ. অর্পার পর্যবেক্ষণকৃত শৈবালটি Spirogyra। কোন উদ্ভিদের জীবনচক্রে গ্যামেটোফাইটিক ও স্পোরোফাইটিক পর্যায় দুইটি পরপর পর্যায়ক্রমে ঘটাকে জনুক্রম বলে। Spirogyra-এর জীবনচক্রে দুইটি পর্যায় আছে। একটি হলো গ্যামেটোফাইটিক বা লিঙ্গধর হ্যাপ্লয়েড পর্যায়। Spirogyra উদ্ভিদ হ্যাপ্লয়েড। কাজেই হ্যাপ্লয়েড উদ্ভিদ হতে যে গ্যামেট তৈরি হয় তাও হ্যাপ্লয়েড। দুইটি হ্যাপ্লয়েড গ্যামেট একত্রে মিলিত হয়ে জাইগোস্পোর সৃষ্টি করে। জাইগোস্পোর ডিপ্লয়েড অর্থাত্ এতে Zn ক্রোমোসোম আছে। ডিপ্লয়েড নিউক্লিয়াস সৃষ্টি হয়। চারটি নিউক্লিয়াসের মধ্যে তিনটি নষ্ট হয়ে যায় এবং একটি কর্মক্ষম থাকে। এ অবস্থায় জাইগোস্পোরের অংকুরোদগম হয় এবং মাইটোটিক বিভাজনের মাধ্যমে একটি নতুন হ্যাপ্লয়েড Spirogyra উদ্ভিদে পরিণত হয়। নিম্নে চিত্রের সাহায্যে জীবনচক্রটি দেখানো হলো:
চিত্র : Spirogyra-এর জীবনচক্র
কাজেই দেখা যায় Spirogyra উদ্ভিদের জীবনচক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড পর্যায়টি পর্যায়ক্রমে আসে। তবে Spirogyra উদ্ভিদে সুস্পষ্ট জনুক্রম নেই। কারণ এক্ষেত্রে গ্যামেটোফাইট স্বতন্ত্র উদ্ভিদ হলেও স্পোরোফাইট কোন স্বতন্ত্র উদ্ভিদ নয়।