জীবননগরে পিকআপের ধাক্কায় অটোচালক নিহত

জীবননগর উপজেলার হাসাদাহ-মাধবপুর সড়কের কাটাপোলে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় অটোচালক ডাবলু (৩৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ডাবলু এ সময় হাসাদাহ থেকে অটো নিয়ে বাড়ি ফিরছিলেন।

সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ডাবলু কাটাপোল বাজারপাড়ার হাবিবুর রহমান হবির ছেলে। দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি পালিয়ে যায় বলে জানা গেছে।

আরও পড়ুনঃ দুপচাঁচিয়ায় জালটাকা তৈরির সরঞ্জাম ও টাকাসহ গ্রেফতার দুই

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/নূহু