মহানগরী দাবা শুরু

মহানগরী দাবা গতকাল দাবা কক্ষে শুরু হয়েছে। প্রথম রাউন্ডে ৫২ দাবাড়ু নিজ নিজ খেলায় জিতেছে। ২১০০ এর নিচে রেটিং এবং রেটিংবিহীন ১১০ জন দাবা খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছেন। গতকাল দাবা কক্ষে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফেডারেশনের সহ-সভাপতি কেএম শহিদউল্যা। খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে এবং শীর্ষস্থান প্রাপ্ত ১৬ জন খেলোয়াড় ৩৯তম জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতায় ঢাকা মহানগরীর পক্ষে অংশগ্রহণের সুযোগ পাবেন। দ্বিতীয় রাউন্ডের খেলা আজ বিকাল ৪টা হতে শুরু হবে।