২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : বাংলা

স্মৃতিশ সানা সহকারী শিক্ষক এস ও এস হারম্যান মেইনার কলেজ ঢাকা। আজ ২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য অধ্যায়ভিত্তিক শব্দার্থ আলোচনা করা হলো এই দেশ এই মানুষ: ১.সার্থক - সফল ২.সীমান্ত - শেষ প্রান্ত ৩.বৈচিত্র্য- বিভিন্নতা ৪.প্রান্তর - মাঠ ৫.স্বজন - আত্নীয় ৬.সুখ্যাতি - সুনাম ৭.দৈনন্দিন - প্রতিদিন ফেব্রুয়ারির গান: ১.বাহার - সৌন্দর্য ২.মুগ্ধ - আনন্দিত ৩.স্রোতস্বিনী - নদী ৪.সমুদ্দুর - সমুদ্র ৫.ঊর্মিমালা- ঢেউগুলো সুন্দরবনের প্রাণী: ১.দক্ষ - নিপুণ ২.যথেষ্ট - প্রচুর ৩.রয়্যাল - রাজকীয় ৪.বিমর্ষ - দুঃখিত সংকল্প: ১.সংকল্প - প্রতিজ্ঞা ২.বদ্ধ -বন্ধ হাতি আর শেয়ালের গল্প ১.তিরিক্ষি- খারাপ মেজাজ ২.মেদিনী - ভূপৃষ্ঠ ৩.শঙ্কিত - ভীত ৪.নিশিরাত- গভীর রাত বীরের রক্তে প্রতিষ্ঠিত দেশ: ১.অনুরাগ- স্নেহ,আদর ২.অন্তরীক্ষে- আকাশ ৩.নিথর - স্থির, শান্ত ৪.টহল- পাহারা দেওয়া বই: ১.প্রদীপ - বাতি, দীপ ২.স্বপ্ন - স্বপন ৩.ভিন্ন - আলাদা ৪.বন্ধ - আটক, অচল শখের মৃিশল্প: ১.শখ - রুচি, মনের ইচ্ছা। ২.নকশা - রেখা দিয়ে আঁকা ছবি। স্বদেশ: ১.টুকটুক - গাঢ়,সুন্দর ২.পাখপাখালি - নানা ধরনের পাখি ৩.কড়ি - এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক। কাঁকনমালা আর কাঞ্চনমালা: ১.আকুল- চঞ্চল,অস্থির ২.দম্ভ - অহংকার ৩.রক্ষী - প্রহরী, সেনা ৪.কাঁকন - হাতে পরার গয়না ৫.ফুরসত - অবসর ৬.ঘোর - অত্যন্ত ৭.জেরবার - অস্থির। অবাক জলপান: ১.আকাঙ্ক্ষা - আগ্রহ, ইচ্ছা ২.তেষ্টা- পিপাসা,তৃষ্ণা ৩.বরকন্দাজ- পাহারাদার ৪.গেরস্ত - গৃহস্ত। ঘাসফুল: ১.কিরণ - আলো ২.ধরা - পৃথিবী দেখে এলাম নায়গ্রা: ১.গহ্বর - গর্ত ২.পতন - নিচে পড়া। দুই তীরে: ১.নির্জন - জনশূণ্য স্থান ২.তট - নদীর তীর ৩.ডিঙি- এক ধরনের নৌকা ৪.বেণুবন- বাঁশ বাগান ৫.নিরবধি - অনবরত ৬.আচ্ছাদন - ঢাকনি।