২০১৩ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি : ইসলাম ও নৈতিক শিক্ষা

আজ অধ্যায় ৩ থেকে যোগ্যতাভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা করা হলো ১৪। আল্লাহ কখন মানুষের প্রতি দয়া দেখান ? ক.মানুষ যখন মানুষের প্রতি দয়া দেখায় খ. মানুষ যখন আল্লাহর প্রতি দয়া দেখায় গ. মানুষ যখন অসহায়ের প্রতি দয়া দেখায় ঘ. মানুষ যখন খারাপ মানুষের প্রতি দয়া দেখায় সঠিক উত্তর: ক.মানুষ যখন মানুষের প্রতি দয়া দেখায়। ১৫। কীভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি ? ক. তার নাফারমানি করে খ. তার সাথে শরিক করে গ.অসহায় মানুষের সেবা করে ঘ. তার হুকুম অবজ্ঞা করে সঠিক উত্তর: গ.অসহায় মানুষের সেবা করে । ১৬। সৃষ্টির সেবার মধ্যে অন্তর্ভূক্ত - ক.সকল মানুষ খ. সকল জীবজন্তু গ. সকল পশুপাখি ঘ. সবকটি সঠিক উত্তর: ঘ. সবকটি। ১৭। মনে করো মেধা স্কুলে যাবার সময় ক্ষুধার্ত একটি বিড়ালকে দেখতে পেয়ে তার ব্যাগ থেকে কিছু খাবার বের করে বিড়ালটাকে খেতে দিল তার এ কাজটি কী হিসেবে গণ্য হবে ? ক. জীবে দয়া খ. বাজে কাজ গ. সামান্য কাজ ঘ. এ কারণে সে কোনো পুরস্কার পাবে না সঠিক উত্তর: ক. জীবে দয়া। ১৮। কে সৃষ্টির সেবার মূর্তপ্রতীক ? ক.হযরত আদম (আ) খ. হযরত নুহ (আ) গ. মাদার তেরেসা ঘ. হযরত মুহাম্মদ(স) সঠিক উত্তর: ঘ. হযরত মুহাম্মদ(স)। ১৯। আমাদের কাদের প্রতি সদয় হতে হবে ? ক. মানবজাতির প্রতি খ. আল্লাহর সকল সৃষ্টির প্রতি গ. প্রতিবেশীর প্রতি ঘ. নিকট আত্মীয়র প্রতি সঠিক উত্তর: খ. আল্লাহর সকল সৃষ্টির প্রতি। ২০। মহানবি (স) এর জন্মস্থান কোথায় ? ক. মদিনায় খ. আরবে গ. মক্কায় ঘ. তায়েফে সঠিক উত্তর: গ. মক্কায়। ২১। মহানবি (স) মক্কা থেকে কোথায় হিজরত করেন ? ক. মদিনায় খ. তায়েফে গ. রোমে ঘ. ফিলিস্তিনে সঠিক উত্তর: ক. মদিনায়।