হকি কর্মকর্তারা ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে দেখা করলেন
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২১:৩৭
হকি ফেডারেশনের কর্মকর্তারা গতকাল ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের সাথে দেখা করেছেন। হকির বর্তমান অবস্থা জানিয়েছেন। একই সাথে খেলোয়াড় দলবদল নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছে সেটা জানিয়ে প্রতিমন্ত্রীর কাছে সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি প্রয়োজন অনুসারে সহযোগিতা করবেন বলে সূত্রে জানা গেছে। খুব দ্রুততম সময়ের মধ্যে দলবদলসহ হকিতে চলমান সংকট আলোচনা ও সমঝোতার মাধ্যমে নিরসনের আহ্বান জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমত উল্লাহ গতকাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমরা ক্রীড়া প্রতিমন্ত্রীকে জানিয়েছি যে আমরা চেষ্টা করছি। প্রয়োজনে আপনার সহযোগিতা চাইব।’ ফেডারেশন লিগ কমিটিতে প্রতিনিধি চেয়ে ক্লাবগুলোর কাছে পত্র পাঠাবে। রহমত উল্লাহ জানিয়েছেন পত্র পাঠানোর পর দেখব কারা এসেছে। যারা আসবে না তাদের আনার জন্য চেষ্টা করব। সংখ্যাগরিষ্ঠ দল আসলে আমরা খেলা চালানোর উদ্যোগ নেব।’