বাস্কেটবল কোচেস ক্লিনিক শুরু

ধানমণ্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিটিসেল ফিবা এশিয়া কোচেস ক্লিনিক ২০১৩। এই কোর্সে বিভিন্ন বাহিনী, জেলা ক্রীড়া সংস্থা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের ৩০ জন বাস্কেটবল কোচ অংশ নিচ্ছেন। কোর্সটি পরিচালনা করছেন ফিবা এশিয়া থেকে আগত আন্তর্জাতিক বাস্কেটবল প্রশিক্ষক কোহ কুন টেক। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল এ কে সরকার কোর্সের উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মইনুল আহসান মঞ্জু, কোষাধ্যক্ষ ও কোর্স কো অর্ডিনেটর ওয়াসিফ আলী, সিটিসেল এর কর্মকর্তাগণ ও ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ।—খবর বিজ্ঞপ্তির।