শচিনকে ছাঁটাই করল বিমান বাহিনী
প্রকাশ : ১৬ জুলাই ২০১৩, ২১:৩৯
ক্রিকেট সুপারস্টার শচিন টেন্ডুলকারের সাথে সম্পর্ক ছিন্ন করলো ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। এর মধ্য দিয়ে বিমান বাহিনীর শুভেচ্ছা দূত হিসেবে শচিনের ভূমিকার অবসান ঘটলো।
ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য কয়েক বছর আগে অনেক উত্সাহ উদ্দীপনা দেখিয়ে শচিন টেন্ডুলকারকে গ্রুপ ক্যাপ্টেন পদবি দিয়ে সম্মানিত করেছিল বিমান বাহিনী। সংস্থাটির কর্মকর্তাদের আশা ছিল এ নিয়োগের মধ্য দিয়ে শচিন তরুণ প্রজন্মকে বিমান বাহিনীতে যোগ দিতে উদ্ধুদ্ধ করতে পারবেন। কিন্তু আশানুরূপ ফল না হওয়ায় শুভেচ্ছা দূত শচিনকে ছাঁটাই করলো আইএএফ।
শচিনই হলেন ভারতের প্রথম ক্রীড়াবিদ যিনি বিমান বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট না হয়েও কিংবা এ ধরনের কোনো প্রশিক্ষণ ছাড়াই এ মর্যাদা পান। মূলত বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল পিভি নায়েকের সময়েই ৩৭ বছর বয়সী শচিনকে এ সম্মানে ভূষিত করা হয়েছিল।