সিস্টেম মেকানিক

পিসিকে সুরক্ষিত এবং গতিশীল রাখতে প্রতিনিয়ত পিসিকে আপ-টু-ডেট রাখতে হয়। আর প্রয়োজন পিসিকে নিয়মিত টিউনআপ করা। আর এই কাজটিতেই সহায়ক হতে পারে সিস্টেম মেকানিক নামের বিনামূল্যের সফটওয়্যারটি। পিসির গতি এবং নিরাপত্তা রক্ষায় এটি হতে পারে আপনার নির্ভরযোগ্য একটি টুলস। পিসি ক্লিনআপ, অপটিমাইজেশন এবং প্রাইভেসি প্রটেকশনের সবগুলো কাজ সিস্টেম মেকানিক করতে পারে সমান দক্ষতায়। পিসির পারফরম্যান্স বাড়াতে এটি পিসি’র রেজিস্ট্রি ক্লিন করা থেকে শুরু করে সব ধরনের জাংক ফাইল দূর করা এবং হিডেন সেটিং কাস্টমাইজ করার সুবিধা প্রদান করে। কেবল প্রফেশনাল ব্যবহারকারীরাই নয়, একেবারে নতুন পিসি ব্যবহারকারীরাও এই সফটওয়্যারের ‘অ্যাকটিভ কেয়ার’ ফিচারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পিসির পারফরম্যান্স বাড়িয়ে নিতে পারে অনেকখানি। এতে বাড়তি ফিচার হিসেবে রয়েছে স্পাইওয়্যার দূর করার জন্য বিশেষ টুলস এবং ডিস্ক ডিফ্র্যাগমেন্ট করার টুলস। পাশাপাশি রয়েছে পিসি স্টার্টআপের প্রোগ্রামগুলো কনফিগার করার সুবিধা। এই সফটওয়্যারটির বাড়তি সুবিধা হিসেবে রয়েছে একটি ‘আনডু’ টুলস। এর মাধ্যমে অতীতের যেকোনো সময়ের পিসি’র সার্বিক অবস্থানে ফেরত যাওয়া যাবে। এর মাধ্যমে অবশ্য একটি একটি করে আইটেম আনডু করার সুযোগ নেই। আনডু করতে চাইলে একসাথে পুরো পিসির সেটিং আনডু করতে হবে। সিস্টেম মেকানিকের র্যাম ব্যবহারের পরিমাণও অনেক কম। ডাউনলোড করতে চাইলে ভিজিট করতে হবে http://goo.gl/OdJVQ।