তানোরে গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী তানোরে গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তানোর থানা পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী সালেমা খাতুন (৪৫) উপজেলার কামারগাঁ গ্রামের আব্দুল রশিদের স্ত্রী।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সালেমাকে আটক করেন। এ সময় তার কাছ থেকে একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।    

আরও পড়ুন: দুর্নীতি প্রতিহত করতে সক্রিয় থাকবে কমিশন: দুদক চেয়ারম্যান

তানোর থানার ওসি মো. খাইরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/কেকে