দাম কমছে সারফেসের

গত অক্টোবরে ৪৯৯ ডলারে মাইক্রোসফট বিক্রি শুরু করে সারফেস আরটি ট্যাবলেট পিসি। তবে মাইক্রোসফট যতটা আশা করেছিল, ততটা জনপ্রিয়তা লাভ করতে পারেনি সারফেস। গত ৮-৯ মাসে খুব একটা বিক্রিও হয়নি সারফেস। ৪৯৯ ডলার থেকে ১৫০ ডলার কমিয়ে এখন সারফেস আরটি’র ৩২ জিবি মডেলের দাম ৩৪৯ ডলার। ৬৪ জিবি মডেলেও অবশ্য দাম কমানো হয়েছে একই পরিমাণে, মানে ১৫০ ডলার। আর সারফেস প্রো সিরিজের ট্যাবলেট পিসিগুলোর দাম এখন শুরু হচ্ছে ৮৯৯ ডলার থেকে। প্রযুক্তি বিশ্লেষকরা অবশ্য এরপরেও সারফেসের বিক্রি তেমন একটা বাড়বে বলে মনে করছেন না। কারণ অ্যান্ড্রয়েড ট্যাবলেটগুলোর দাম এর চাইতেও কম।