অ্যাংরি বার্ডস:স্টার ওয়ারস ২

জনপ্রিয় গেম অ্যাংরি বার্ডের সবগুলো পর্বই জনপ্রিয়তা লাভ করেছে গেমারদের কাছে। সব প্ল্যাটফর্মেই এই গেমটি অর্জন করে প্রভূত জনপ্রিয়তা। এবারে আসছে এই গেমের ‘স্টার ওয়ারস’-এর দ্বিতীয় পর্ব। সম্প্রতি এক ব্লগপোস্টে অ্যাংরি বার্ডস নির্মাতা রোভিও জানিয়েছে, আসছে সেপ্টেম্বরে এই গেমটি অবমুক্ত করছে তারা। আগের পাঁচটি পর্বের মতো এই পর্বেও থাকছে একই ধরনের গেম প্লে। তবে এবারে এসে যুক্ত হতে যাচ্ছে নতুন বেশকিছু চরিত্র। ফলে এই গেমটিতে আরও একটু বাড়তি উত্তেজনার সন্ধান পাবেন গেমাররা। সঙ্গে বাড়তি বেশকিছু চমকও রয়েছে বলে জানিয়েছে রোভিও। তবে সেগুলো সম্পর্কে এখনও বিস্তারিত জানায়নি তারা।