সৌম্যের ফিফটিতে শত রান পার করলো বাংলাদেশ

ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৪৮ রানের টার্গেটে ব্যাংটিংয়ে নেমে ফিফটি হাকিয়েছেন সৌম্য সরকার। তার ব্যটের ওপর ভর করে শত রান পার করেছে বাংলাদেশ।

এদিন দারুণভাবে শুরু করেছিলেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ৮.১ ওভারেই ৫০ রানের জুটি ছুঁয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকার। অ্যাশলে নার্সের ওই ওভারেই উইকেট ছেড়ে বেরিয়ে এসেছিলেন তামিম। ২১ রানে তিনি হয়ে যান বোল্ড। তামিম বিদায় নিলেও নিজের স্বভাবজাত আগ্রাসী ব্যটিং চালিয়ে যাচ্ছেন সৌম্য। এরইমধ্যে তুলে নিয়েছেন নিজের ৯ম ওয়ানডে ফিফটি। ৫৯ বলে ফিফটি তুলে নেওয়ার পথে তিনি ৪টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : সুনীল আমব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আর্সলি নার্স, কেমার রোচ, শেলডম কটরেল, রেমন রেইফার।

ইত্তেফাক/বিএএফ