আগামী সপ্তাহেই নেক্সাস ৭
প্রকাশ : ১৮ জুলাই ২০১৩, ১৮:১৬
আসছে ২৪ জুলাইয়ে রয়েছে গুগল’র একটি বিশেষ ইভেন্ট। ধারণা করা হচ্ছে এই ইভেন্টেই গুগল উন্মোচন করবে তাদের নিজস্ব নেক্সাস ব্র্যান্ডের নতুন প্রজন্মের ট্যাবলেট পিসি নেক্সাস ৭। গুগল’র অ্যান্ড্রয়েড এবং ক্রোম অপারেটিং সিস্টেমের এক্সিকিউটিভ সুন্দার পিছাই এই ইভেন্টের দায়িত্বে রয়েছেন। গত বছর গুগল প্রথম ৭ ইঞ্চি আকৃতির নেক্সাস ট্যাবলেট নিয়ে আসে। নতুন নেক্সাস ৭-ও তৈরি করেছে আগেরবারের মতোই আসুস। ধারণা করা হচ্ছে এবারে নেক্সাস আগের চাইতেও অনেক কম পুরুত্বের। কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রো প্রসেসরসহ রেজ্যুলেশন, ক্যামেরা সব দিক থেকেই এটি এগিয়ে থাকবে।