নেপালে অনূর্ধ্ব-১৬ ফুটবলারদের জোর অনুশীলন

বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৬ ফুটবল দল দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে এখন নেপালের কাঠমান্ডুতে জোর অনুশীলন চালিয়ে যাচ্ছে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার কোচ রেনে কোস্টারের তত্ত্বাবধানে দলটি সকালে দুই ঘণ্টা এবং বিকালে দেড় ঘণ্টা কঠিন অনুশীলন করেছে। শুধু তাই নয়, প্রথম দিনের অনুশীলন শেষে পাঁচজন ফুটবলার অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে আজ শুক্রবার ম্যানেজারদের সভায় সাত দেশের মধ্যে ড্র অনুষ্ঠিত হবে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ২০ থেকে ৩০ জুলাই অনুষ্ঠিত হবে দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট। মালদ্বীপ এ টুর্নামেন্টে খেলছে না।