স্মার্ট তরুণীদের জন্য
প্রকাশ : ১৯ জুলাই ২০১৩, ১৯:৩০
শিক্ষা এবং কর্মক্ষেত্রে মেয়েরা এখন অনেক এগিয়ে। যে কারণে তরুণদের পাশাপাশি দেশ-বিদেশে স্মার্ট এবং চ্যালেঞ্জিং পেশায়ও সমানভাবে অবদান রেখে চলেছেন তরুণীরা। এরই ধারাবহিকতায় বিশেষ করে অ্যাভিয়েশন খাতের অনেকগুলো পর্বে দারুণভাবে এগিয়ে রয়েছেন মেয়েরা। এয়ার হোস্টেজ-কেবিনক্রু, ট্রাভেল টুরিজম অ্যান্ড টিকিটিং, প্যাসেঞ্জার হ্যান্ডেলিং, পাইলটিং, অ্যারোনটিক্যাল সায়েন্স, অ্যাভিয়েশন অপারেশনসহ অ্যাভিয়েশনের সব ক্ষেত্রেই সমানভাবে এগিয়ে রয়েছেন তারা। এদিক দিয়ে ক্যাটেক থেকে পাস করে স্মার্ট পেশায় ক্যারিয়ার গড়ছেন এমন কয়েকজন সফল তরুণীর সাথে কথা হয়। তাদের মধ্যে রয়েছেন শাহানা আক্তার ও মিন্নাতুল জান্নাত, সাওসান রহমান, সিবানী খাদকা, জারা হক, অনুশলা। এদের অনেকই বিদেশি, যারা মূলত এই খাতে কম খরচে দ্রুত শিক্ষা লাভ করে পেশাদার হওয়ার লক্ষ্যে ক্যাটেকে ভর্তি হয়েছিলেন। তারা এখন সবাই অ্যাভিয়েশনের স্মার্ট পেশায় সম্পৃক্ত। প্রথম ব্যাচের আরও ক’জন বিদেশি শিক্ষার্থী; যেমন, শক্তি এখন আমেরিকায়, উমেশ পোল্যান্ডে, এস থাপা ও সিফাত ফিলিপাইনে, মানিল ও সেপী ইন্ডিয়াতে, ডিভাস ও আচারিয়া রাশিয়াতে, ফাইজিন ইংল্যান্ডে কাজ করছেন। বিশ্বজুড়ে এসব নির্বাহীদের চাহিদা এতটাই বেশি যে পাস করার পূর্বেই শিক্ষার্থীদের চাকরি হয়ে যায়। অ্যাভিয়েশন কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারেন। শুধু তাই নয়, এখান থেকে স্বল্পমেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত বিশ্ববিদ্যালয়ে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারেন। এসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন ক্যাটেকের উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত প্রধান ক্যাম্পাসে। অথবা কথা বলতে পারেন এই নম্বরে :৮৯৯১৩৭১। এটি বাংলাদেশ কারিগরী শিক্ষা বোর্ডের প্রথম অনুমোদিত কলেজ, যার কলেজ কোড ৫০৩৮৯। উল্লেখ্য, এসএসসি-এইচএসসি, ‘এ’ লেভেল-‘ও’ লেভেল সম্পন্নকারীরা অ্যাভিয়েশন অপারেশন কোর্সটি করতে পারবেন। এ ছাড়াও চার বছরে বাংলাদেশের সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনার্স ডিগ্রি অর্জন করতে পারবেন। এ ক্ষেত্রে ১৮ মাস পর শিক্ষার্থী পাবেন আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এরপর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থবছর পাবেন টপ আপ বিবিএ বা বিএসসি। এরপর শুধু বাংলাদেশই নয়, পুরো বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ পাবে। এটি এএমই লাইসেন্সের মতোই চাহিদাসম্পন্ন এবং একই কারিকুলামের কোর্স।
অ্যাভিয়েশন অপারেশন হচ্ছে বিশেষ করে ক্যারিয়ার ভিত্তিক প্রফেশনাল কোর্স। এই ডিগ্রি অর্জন করে একজন শিক্ষার্থী নিজেকে বিশ্বব্যাপী দ্রুত সফল ক্যারিয়ারিস্ট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এটি এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স, যেখানে এয়ারলাইন্সের ব্যবস্থাপনার বিভিন্ন দিক, যেমন—এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারপোর্ট অপারেশন, বোর্ডিং কন্ট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, এয়ারক্রাফট লিজিং, এয়ারলাইন্স ফাইন্যান্স, এয়ারলাইন্স পলিসি ও আইন-কানুন প্রভৃতি বিষয়ে শিক্ষা দেওয়া হয়।