হতে চাইলে আকাশযানের কারিগর

উচ্চ মাধ্যমিকের পর প্রায় সব শিক্ষার্থীই প্রত্যাশা করেন এমন একটি বিষয়ে উচ্চশিক্ষা নিতে যা দ্রুত ক্যারিয়ার গড়ার নিশ্চয়তা দেয়। এদিক দিয়ে এএমই হতে পারে তাদের সেই স্বপ্ন পূরণের উপায়। এএমই’র পুরো অর্থ এয়ার ক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। এয়ারলাইন্স খাতে শুরু থেকেই এখানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন পড়েছে। সময়ের সাথে এই শিল্পের বিকাশ ঘটেছে আর বিশ্বজুড়ে বেড়েছে এএমই’দের চাহিদা। দেশেও এখন কম খরচে অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এমন একটি বিষয়, যার চাহিদা এবং কারিকুলাম পুরো বিশ্বজুড়ে একইরকম। এ বিষয়ের ক্রেডিট ট্রান্সফার করা যায় বিশ্বের যেকোনো দেশে। আর কর্মক্ষেত্রে বেতন হয় আকাশ ছোঁয়া। এএমই লাইসেন্স প্রাপ্তির পর নতুন অবস্থায় বেতন হয় ২০০০ ইউরো, যা ক্রমে বাড়তে থাকে। এ ছাড়াও অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য রয়েছে অন্যান্য সুযোগ-সুবিধা। বিশ্বের প্রথম সারির পেশাগুলোর মধ্যে এটি একটি। ইউরোপিয়ান অ্যাভিয়েশন সেফটি এজেন্সি ইএএসএ পি৬৬ এয়ারক্রাফট পরিচালনা সনদ এএমএল সারা পৃথিবীতে স্বীকৃত। এমিরেটস অ্যাভিয়েশন কলেজ যাত্রা শুরু করে যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের অধীনে। কিন্তু তার পরও তারা এয়ারলাইন্সের চাহিদা মেটাতে পারছে না। বাংলাদেশকে একধাপ এগিয়ে নেওয়ার জন্য সেই যুক্তরাজ্যের শিক্ষাবোর্ড বিটেক এডেক্সেলের অধীনে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি যাত্রা শুরু করে, যার সেন্টার কোড ৯৩১৪২। কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি এএমই লাইসেন্স পেতে ন্যাশনাল ডিপ্লোমা এবং হায়ার ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করছে। কলেজটির প্রথম দ্বিতীয় ব্যাচের কয়েক শ শিক্ষার্থী ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, জার্মান, আয়ারল্যান্ডসহ উন্নত বিশ্বে চাকরি বা ইন্টার্নি করছে। তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা এরই মধ্যে এ পথে যেতে শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে এই ঠিকানায় :সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন :০১৯২৬৩০২৯৪০। এসএসসি-এইচএসসি, ‘এ’ লেভেল-‘ও’ লেভেল সম্পন্নকারীরা এই কোর্সটি করতে পারবে। চার বছরে বিটেক এডেক্সেলের অধীনে অনার্স ডিগ্রি অর্জন করতে পারবে। এক্ষেত্রে ১৮ মাস পর পাবে আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পাবে টপ আপ বিবিএ বা বিএসসি। অবশ্য স্বল্প সময়েও কোর্সটি করা যায়। এক্ষেত্রে শ্যানন অ্যারোস্পেসের অধীনে ছয় মাস থেকে এক বছরের মধ্যে ইএএসএ কমন মডিউলে থিউরিটিক্যাল সম্পন্ন করে প্র্যাকটিক্যাল শিক্ষার জন্য চলে যেতে হবে আয়ারল্যান্ডের শ্যানন এয়ারপোর্টে। প্র্যাকটিক্যাল চলাকালীন শ্যানন অ্যারোস্পেসে প্রত্যেক শিক্ষার্থী সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত মাসে ৫’শ ডলার করে সম্মানী পাবে। আর সার্টিফিকেট পাওয়ার পর শুরুতেই তার বেতন ন্যূনতম ২০০০ ইউরো হবে, সাথে থাকবে আন্তর্জাতিক ধারার সুযোগ-সুবিধা। এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই বিশ্বের যেকোনো দেশে এডেক্সেল অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। এ ছাড়া রয়েছে বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ। ১৮ মাস লেভেল-৩ বা এ লেভেল করতে সর্বমোট খরচ পড়বে তিন লাখ টাকা, ১৮ মাস লেভেল-৫ করতে খরচ পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং ১ বছর যুক্তরাজ্যের কিংসটন ইউনিভার্সিটিতে টপ আপ বিএসসি করতে কিংসটন ইউনিভার্সিটির ১ বছরের টিউশন ফিস সেমিস্টার ওয়াইজ দিতে হয়। তাই দ্রুত ক্যারিয়ার গড়তে আগ্রহীরা উচ্চশিক্ষার বিষয় হিসেবে বেছে নিতে পারেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং।