তারুণ্যের অন্যলোক

তরুণকণ্ঠ নিয়ে মতামত প্রকাশে সাহায্য নিতে পারেন জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের। তরুণকণ্ঠের বন্ধু হতে লগ ইন করুন www . facebook . com / torun.kontho প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্ শো না র গা ন অতল জলের গান গানের কথা :জলের গান সেই ২০০৬ সাল থেকে গান করছে। এ পর্যন্ত গানের দলটি গেয়েছে অসংখ্য গান। কিন্তু অ্যালবাম আকারে তাদের কোনো গান আসেনি। এবারই প্রথম তারা অ্যালবাম করেছে। নাম দিয়েছে ‘অতল জলের গান’। এ অ্যালবামে থাকছে জলের গানের খুব জনপ্রিয় হওয়া গান—‘বকুল ফুল’, ‘এমন যদি হতো’, ‘পাতার গান’, ‘ঝরাপাতার গান’, ‘রঙের গান’, ‘দূরে থাকা মেঘ’, ‘আয়না’ (সঙ্গে কণ্ঠ দিয়েছেন আনুশেহ্ আনাদিল), ‘কাগজের নৌকা’, ‘উড়ছি কেন’, ‘বাউলা বাতাস ১’ ও ‘বৃষ্টির গান’। কেন শুনবেন :বাদ্যযন্ত্রের ভিন্ন ব্যবহার আর একটু আলাদাভাবে নিজেদেরকে উপস্থাপন করে আসছে বাংলার ভিন্ন ঘরানার ব্যান্ড জলের গান। সেসব গান নিয়েই বের হয়েছে তাদের প্রথম অ্যালবাম ‘অতল জলের গান’। দে খা র ছ বি কাসাব্লাঙ্কা ছবির কথা :দ্বিতীয় মহাযুদ্ধের সময় সারা ইউরোপে জার্মান ভীতি ছড়িয়ে পড়ে। কিন্তু আমেরিকা ছিল এ সময় অনেকটা নিরাপদ। ফলে ইউরোপিয়ানদের আমেরিকায় যাওয়ার জন্য একটা হুলস্থূল পড়ে যায়। আমেরিকা যাওয়ার জন্য এ সময় লোকজন ভিড় করে কাসাব্লাঙ্কাতে। কাসাব্লাঙ্কা মরক্কোর একটা শহরের নাম। ঠিক এমন এক ঐতিহাসিক সময়ে কাসাব্লাঙ্কাতে একটা জমজমাট ব্যবসা চালাতে থাকে মি. রিক ব্লেইন। তিনি একজন আমেরিকান। সে সময়ই কাসাব্লাঙ্কাতে সিনেমার নায়ক রিক ব্লেইনের সাথে দেখা হয় নায়িকা এলিসা লিন্ডের। কেন দেখবেন :গত শতাব্দীর অন্যতম সেরা রোমান্টিক সিনেমা কাসাব্লাঙ্কা এমনই এক প্রেমের কাহিনী। তরুণ বয়েসীদের ভালো লাগবে নিঃসন্দেহে। আ বি ষ্কা র উড়োজাহাজ আমেরিকান অরভিল রাইট এবং উইলবার রাইট উড়োজাহাজের আবিষ্কারক হিসেবে সবার পরিচিত। দুই ভাইয়ের মনের মধ্যে জেগে উঠেছিল স্বপ্ন, এমন যন্ত্র তৈরি করতে হবে যাতে মানুষ শূন্য আকাশে ভেসে যাবে। আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দুই ভাই ছোট একটি কারখানা তৈরি করলেন। দীর্ঘ এক বছরের সাধনায় তৈরি হলো এক বিশাল গ্লাইডার বা উড়ন্ত যান। গ্লাইডারের সাফল্যে অনুপ্রাণিত হয়ে দুই ভাই তৈরি করলেন দুই পাখাবিশিষ্ট ছোট বিমান। বিভিন্ন ইঞ্জিন দিয়ে পরীক্ষা করার পর দেখা যায় একমাত্র পেট্রোলচালিত ছোট ইঞ্জিনই বিমান চালানোর ক্ষেত্রে সহায়তা করতে পারে। এ জন্য অরভিল এবং উইলবার রাইট ইঞ্জিন তৈরির কাজে হাত দিলেন। কয়েক মাসের চেষ্টায় তৈরি হলো বিমানে ব্যবহারের উপযুক্ত ইঞ্জিন। প্রায় ১২ সেকেন্ড আকাশে ভেসেছিল রাইট ভ্রাতৃদ্বয়ের প্রথম অ্যারোপ্লেন। তবে মানুষবাহী পূর্ণাঙ্গ প্লেন তৈরি করেছিলেন ১৯১০-১১ সালের দিকে। কে না কা টা ক্যাপ অনেকেই রোদ থেকে বাঁচতে ব্যবহার করে থাকেন ছাতা। কিন্তু ফ্যাশনেবল অনেক নারী-পুরুষই ছাতার বিকল্প হিসেবে ব্যবহার করে থাকেন ক্যাপ। তবে ক্যাপ নির্বাচনের ক্ষেত্রে ফ্যাশনের পাশাপাশি আরামের বিষয়টিও মাথায় রাখা জরুরি। ঢাকা শহরের বিভিন্ন দোকান ও মার্কেটে সব বয়সী মানুষের জন্য সান ক্যাপ, জনসন ক্যাপ, গেঞ্জি ক্যাপ, নেট ক্যাপ, গলফ ক্যাপ, হ্যাট ও স্পোর্টস ক্যাপসহ বিভিন্ন ক্যাপ পাওয়া যায়। এসব ক্যাপের দাম নির্ভর করে সাধারণত কাপড় ও ডিজাইনের ওপর। সাধারণত ৫০ থেকে ১০০০ টাকার মধ্যে পাওয়া যায় এসব ফ্যাশেনেবল ক্যাপ। রাজধানীর নিউমার্কেট, রাইফেলস স্কয়ার, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি, গুলিস্তান, মৌচাক, ইস্টার্ন প্লাজা ও ইস্টার্ন মল্লিকাসহ ছোট-বড় সব মার্কেটে পেয়ে যাবেন আপনার পছন্দের ক্যাপ।